শনিবার, ০২ মে ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
পুঠিয়া বাসস্ট্যান্ডে যাত্রী ছাউনি নির্মাণ শুরু, যাত্রীদের স্বস্তি তেঁতুলিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বন্দর থানায় ১ মে থেকে জাতীয় গণমাধ্যম সপ্তাহ পালন ও র‌্যালি রূপগঞ্জে মাদক কারবারিদের হামলায় আহত মৎস্য খামারির মৃত্যু রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করণ অভিযান লন্ডন নির্বাচনে নারায়ণগঞ্জের কৃতি সন্তান নজরুল ইসলাম, প্রবাসে নতুন আশার আলো কানাডা প্রবাসী মোমিনুল হককে প্রাণে মেরে ফেলার হুমকি, থানায় জিডি রূপগঞ্জে বালু নদের কেওঢালা সেতু নির্মাণ কাজের উদ্বোধন রূপগঞ্জে জমিতে কাজ করতে বাধা-প্রাণনাশের হুমকির অভিযোগ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন

তাহিরপুর উপজেলা নির্বাচনে মিটু রঞ্জন পালের চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২১৫ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

মুরাদ মিয়া, তাহিরপুর, সুনামগঞ্জ: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বইছে নির্বাচনী হাওয়া। এরই ধারাবাহিকতায় এলাকার পরিচিত মুখ ও শ্রীপুর উত্তর ইউনিয়নের জামালপুর গ্রামের কৃতি সন্তান মিটু রঞ্জন পাল চেয়ারম্যান পদে নিজের প্রার্থীতার প্রাথমিক অভিপ্রায় ব্যক্ত করেছেন।

তিনি এলাকাবাসীর দোয়া ও সমর্থন চেয়ে আগামী নির্বাচনে প্রার্থী হিসেবে নিজেকে উপস্থাপন করেছেন। সম্প্রতি ওনার ভেরিফাইড ফেসবুকে এক বার্তায় তিনি তাহিরপুরবাসীর উদ্দেশ্যে নিজের স্বপ্নের কথা জানান।

বর্তমানে তিনি দেশের বাইরে থাকলেও দেশে ফিরে এলাকাবাসীকে সাথে নিয়ে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে নিশ্চিত করেছেন।

মিটু রঞ্জন পাল তাঁর বক্তব্যে তাহিরপুরকে একটি আধুনিক, উন্নত ও সম্ভাবনাময় উপজেলা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। তাঁর নির্বাচনী ভাবনার মূল লক্ষ্য হচ্ছে মানসম্মত শিক্ষা ও আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করা। হাওরাঞ্চলের কৃষি উন্নয়ন এবং উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা। তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে এলাকার অর্থনৈতিক শ্রী বৃদ্ধি করা।

ভুল-ত্রুটির ক্ষমা ও আশীর্বাদ প্রার্থনা ঘোষণায় অত্যন্ত বিনয়ের সাথে তিনি বলেন, “মানুষ মাত্রই ভুল করে, আমি ও তার ব্যতিক্রম নই। অতীতে কোনো ভুল হয়ে থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। জনগণের দোয়া, ভালোবাসা পেলে তিনি তাহিরপুরবাসীর স্বপ্ন বাস্তবায়নে নিজেকে উৎসর্গ করতে প্রস্তুত।

তিনি আরো বলেন, খুব শীঘ্রই দেশে ফিরছেন। দেশে আসার পর এলাকার মুরব্বি, তরুণ সমাজ ও সর্বস্তরের মানুষের সাথে মতবিনিময় করবেন। সবার মতামতের ভিত্তিতেই তিনি নির্বাচনের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন।

তাহিরপুর উপজেলা সাধারণ মানুষের মধ্যে মিটু রঞ্জন পালের এই ঘোষণাকে কেন্দ্র করে ইতিবাচক আলোচনার সৃষ্টি হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..