সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম :
এমপি এড. আবুল কালামের রাজনৈতিক সচিব হলেন, আবুল কাউসার আশা তাহিরপুরে সংঘবদ্ধ হামলার অভিযোগ, তালাবদ্ধ বাদীর বসতঘর রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার শ্রীপুর উত্তরে সেবক হয়ে দায়িত্ব পালন করছেন ইউপি চেয়ারম্যান আলী হায়দার তাহিরপুরে কয়েকটি পূর্ব বিরোধ নিষ্পত্তি করলেন জনতার এমপি কামরুল জামালগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা হচ্ছেন শহিদুল ইসলাম রূপগঞ্জে নারীলোভী ভন্ড ও পরকীয়াকারী হত্যা মামলার আসামি গ্রেফতার তাহিরপুর উপজেলা নির্বাচনে মিটু রঞ্জন পালের চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা রূপগঞ্জের শিল্প-প্রতিষ্ঠানে স্থানীয় শিক্ষিত যুবকদের চাকুরী ও ব্যবসার সুযোগের দাবিতে সংবাদ সম্মেলন বেলিয়া’র শফিউল আলম উজ্জ্বল সভাপতি ও ইয়াদুল হক সাধারণ সম্পাদক

শ্রীপুর উত্তরে সেবক হয়ে দায়িত্ব পালন করছেন ইউপি চেয়ারম্যান আলী হায়দার

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৭৮ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:১২ অপরাহ্ন

মুরাদ মিয়া, তাহিরপুর, সুনামগঞ্জ প্রতিনিধি: সরকারী সুযোগ সুবিধা আর উন্নয়ন সেবা নিয়ে ইউনিয়নবাসীর ঘরে ঘরে সরেজমিনে গিয়ে পৌঁছে দিয়ে প্রকৃত জনতার সেবক হিসেবে দায়িত্ব পালন করছেন হাজী মো. আলী হায়দার।

মানব সেবায় নিবেদিত জনপ্রতিনিধি হয়ে নিজেকে সার্বিকভাবে নিয়োজিত করেছেন জনকল্যাণকর কাজে।
জনসমস্যা সমাধানে তাৎক্ষণিক ঝাপিয়ে পড়ে দ্রুত অবসান ঘটাচ্ছেন ভোগান্তির। মাঠে ময়দানে ছুটে গিয়ে নিজ হাতে করছেন বিভিন্ন রাস্তা সংষ্কারের কাজ। রোদ বৃষ্টি মাথায় নিয়েই লোকজনের পাশে দাঁড়াচ্ছেন বিপদে আপদে। নির্মোহভাবে ন্যায্যতার সাথে নিষ্পত্তি করছেন বিবাদ বিরোধ।

ফলে উপযুক্ত ব্যক্তিরা সুবিধা পাওয়ায় জনমনে ইউনিয়ন পরিষদ সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গী সৃষ্টি হয়েছে। এমনই অভিব্যক্তি প্রকাশ পেয়েছে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ১নং শ্রীপুর উত্তর ইউপি চেয়ারম্যান হাজী মো,
আলী হায়দার এর প্রতি ইউনিয়নবাসীর। তারা জানান, জনপ্রতিনিধির দায়িত্ব পালনে অত্যন্ত সচেতন এবং তৎপর। যে কারণে দিনরাত যে কোন সময়ই তিনি সাড়া দেন জনতার ডাকে। যথাসময়ে পৌঁছে সচেষ্ট থাকেন তাদের আবদার পূরনে।

স্থানীয় এক বিএনপি নেতা বলেন, আলী হায়দার চেয়ারম্যান একজন রাজনৈতিক ও বিশিষ্ট ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন এই ইউনিয়নে রাজনৈতিক ও ব্যবসায়ীক হিসাবে জনগণের সুখ দুঃখে পাশে থেকে কাজ করছেন। যিনি জনসেবায় কৃতিত্বপূর্ণ ইতিহাস রয়েছে। একজন জনবান্ধব ও পরিচ্ছন্ন ব্যক্তিত্বসম্পন্ন হওয়ায় গত নির্বাচনে মানুষের ভালবাসা ও ভোটে বিজয়ী হয়েছেন। তিনি বিএনপির রাজনীতিবিদ তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ ধারন করে জনসেবায় নিজেকে নিবেদিত করেছেন। তাঁর সুন্দর আচরণে এলাকাবাসী মুগ্ধ হওয়ায় এবং আশ্বাসে বিশ্বাস করায় এমন সাফল্য এনে দিয়েছে ভোটাররা। সেই বিশ্বাসের মান রাখতে তিনি বদ্ধপরিকর। সেইসাথে নতুন দৃষ্টান্ত স্থাপনে আন্তরিক। তাই তিনি দায়িত্ব গ্রহনের পর থেকেই জনকল্যাণে ইউনিয়নের উন্নয়নে নেমে পড়েছেন। যার প্রত্যক্ত সত্যতা জনগণ দেখতে পাচ্ছে তাঁর চলমান কার্যক্রমে। এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন সাধারণ মানুষ।

চেয়ারম্যান আলী হায়দার বলেন, ইউনিয়নের মানুষের অকৃত্রিম ভালোবাসায় আমি চেয়ারম্যান হয়েছি। তাই সততা, ন্যায়, নিষ্ঠার সাথে স্থানীয় সরকারের নীতিমালা অনুযায়ী আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..