মো.মনির। হোসেন:বন্দর উপজেলার ফরাজিকান্দাস্থ অসহায় নারীর সমাজ বন্ধু’র উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাংবাদিক, সমাজসেবী ও মানবাধিকার কর্মী, শাহিরা আক্তার শান্তা’র আয়োজনে তার নিজ বাসভবনে ২৯ রমজান ১৯ মার্চ বৃহস্পতিবার অর্ধশতাধিক অসহায় হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, মো. নাসির উদ্দিন ও প্রবীণ সাংবাদিক মো. ফিরোজ খান।
উপস্থিত বক্তারা বলেন, এই ধরনের উদ্যোগ সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর একটি গুরুত্বপূর্ণ প্রয়াস এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তারা।
শাহিরা আক্তার শান্তা বলেন, আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে মানুষের মুখে একটু হাসি ফোটাতে এ আয়োজন করা হয়। অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানোই অসহায় নারীর সমাজ বন্ধু’র মূল লক্ষ্য। ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতেই তাদের এ ক্ষুদ্র প্রয়াস। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
বিতরণকৃত ঈদ সামগ্রীর মধ্যে ছিল পোলাও চাল, চিনি, দু’প্রকার সেমাই, দুধ, লবণ, তেল ও চিপস।
এ সময় সংগঠনের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য প্রদান করুন...