ইঞ্জিনিয়ার মেহেদী হাসান, রুপসা প্রতিনিধি: ২৪ এপ্রিল শুক্রবার দিঘলিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবার কর্তৃক আয়োজিত উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খুলনা-৪ আসনের সংসদ সদস্য, বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেন দেশের তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তুলতে এবং বিশেষ করে ফুটবলকে আধুনিক ও যুগোপযোগী পর্যায়ে নিয়ে যেতে ব্যাপক উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করেছে বিএনপি সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সারা বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। ফুটবল এমন একটি খেলা যা গ্রাম থেকে শুরু করে শহর সব জায়গাতেই সমানভাবে জনপ্রিয়। এই খেলাটি শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং তরুণদের শারীরিক ও মানসিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই ফুটবলকে আরও সংগঠিত ও প্রতিযোগিতামূলক করে তুলতে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন, প্রশিক্ষণ সুবিধা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে টুর্নামেন্ট আয়োজনের ওপর জোর দেওয়া হবে।
দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার সুজন দাস গুপ্ত’র সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি ছিলেন খুলনা জেলা প্রাথমিক কর্মকর্তা অহিদুল আলম।
বিশেষ অতিথি ছিলেন, খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলী জুলু, সহকারী কমিশনার (ভূমি) রিয়াজ উদ্দীন আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুবুল আলম, দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ মো. শাহ আলম, দিঘলিয়া উপজেলা বিএনপির সভাপতি এম সাইফুর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক আ. রকিব মল্লিক ও জেলা উপজেলা বিএনপি সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
আপনার মন্তব্য প্রদান করুন...