বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের ৩য় শীতলক্ষ্যা সেতুর সামনে অবস্থান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ বিশ্বকাপে প্রথম জয় পেল মিসর বাংলাদেশের হালাল খাত উন্নয়নে সহায়তা দেবে মালয়েশি সৈয়দপুরে জমি সংক্রান্ত জেরে হামলা অতঃপর মামলা! রূপগঞ্জে এসকেএফের প্রীতি গোল্ডকাপ ফুটবল খেলায় স্টার ইলেভেনের জয়লাভ

বন্দর থানায় ১ মে থেকে জাতীয় গণমাধ্যম সপ্তাহ পালন ও র‌্যালি

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ১৮৩ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

আল আমিন জাহান মুন্সী: সারাদেশে ন্যায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বন্দর থানা শাখার ১ মে জাতীয় গণমাধ্যম সপ্তাহ পালন ও র‌্যালির আয়োজন করা হয়।

বন্দর উপজেলা নির্বাহী অফিসার শিবানী সরকার ১ মে শুক্রবার সকাল ১০ টায় এ গণমাধ্যম সপ্তাহ ও র‌্যালির উদ্বোধন করে এর সফলতা কামনা করেন ও দাবী আদায়ে আমাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় উক্ত সংগঠনের বন্দর থানা শাখার সভাপতি এস এম শাহিন আহমেদ ও সাধারণ সম্পাদক জি কে রাসেল তার হাতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সংগঠন ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির ১৪ দফা দাবির লিফলেট তুলে দেন।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বন্দর থানা শাখা নানা আয়োজনে ১ মে থেকে ৭ মে পর্যন্ত সকল কর্মসূচি পালন করবে।

এ উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে শুক্রবার সকাল ১০টায় বন্দর থানা কমিটির উদ্যোগে উপজেলা পরিষদ এর সামনে থেকে র‌্যালি করে উদ্বোধনী শোভাযাত্রা শুরু করেন। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বন্দর থানা শাখার সাংগঠনিক সম্পাদক নুর এ আজাদ’র সঞ্চালনায়
এতে বন্দরের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করবেন।

সপ্তাহটির রাষ্ট্রীয় স্বীকৃতি পেতে বিগত ৯বছর ধরে প্রধান মন্ত্রী ও তথ্য মন্ত্রীর নিকট এবছর গত ১২ এপ্রিল সারাদেশের ডিসি-ইউএনও’র মাধ্যমে প্রধান মন্ত্রী বরাবরে
স্মারকলিপি প্রদান করে এবং সাংবাদিকদের ১৪ দফা দাবিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বাংলাদেশ দেশব্যাপী এ আয়োজন করে।

সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহামেদ আবু জাফর শুক্রবার সকাল দশটায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শোভাযাত্রার মাধ্যমে সপ্তাহব্যাপী কর্মসূচি উদ্বোধন করবেন।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লায়ন মো. আবুল হোসেন ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আলী আজগর ইমন গণমাধ্যম সপ্তাহের শুভেচ্ছা জানিয়ে দেশবাসীসহ সারাদেশের ডিসি, এসপি, তথ্য অফিস, প্রেস ক্লাব ও বিভিন্ন সাংবাদিক সংগঠনে ডাকযোগে আমন্ত্রণ পত্র পাঠিয়েছেন। দেশব্যাপী লিফলেট বিতরণ, শোভাযাত্রা, কেক কাটা ও বৃক্ষরোপণের মধ্য দিয়ে সপ্তাহটি শুরু হয়।

এছাড়া ২ মে স্থানীয় সাংবাদিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে প্রীতি ফুটবল প্রতিযোগিতা। ৩ মে সাংবাদিকতা পেশার শৃঙ্খলা ও নীতি নৈতিকতা বিষয়ক ভার্চুয়াল প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। ৪ মে স্থানীয় পর্যায়ের সাংবাদিকদের নানা সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে মিট দ্যা প্রেসের আয়োজন হবে। ৫ মে সোর্সদের সাথে সম্পর্ক উন্নয়নে যোগাযোগ সমন্বয়, ৬ মে ঢাকার উদ্দেশ্য রওনা ও ৭ মে চলো চলো ঢাকা চলো কর্মসূচি জাতীয় প্রেস ক্লাবের সামনে সকাল ১১টায় দাবি সমাবেশ অনুষ্ঠিত হবে।

এ আয়োজন সফল করতে দেশের সকল, গণমাধ্যম কর্মী- সাংবাদিক ও সাংবাদিক সংগঠন নেতৃবৃন্দের অংশগ্রহণ এবং সহযোগিতা চাওয়া হয়েছে।

নেতৃবৃন্দ বলেন, সমাজের নানা শ্রেণীপেশার মানুষকে এগিয়ে নিতে রাষ্ট্রের নানা সপ্তাহ এবং দিবসের আয়োজন রয়েছে। ৩মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস যা বিশ্বের অধিকাংশ রাষ্ট্র উদযাপন করে অথচ বাংলাদেশে নয়। ৩রা মে মাঝে রেখে জাতীয় গণমাধ্যম সপ্তাহ ২০১৭ সাল থেকে উদযাপিত হচ্ছে। আমরা দেখেছি এদেশের গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য রাষ্ট্রীয় উল্লেখযোগ্য কোন উদ্যোগ নেই, পরিকল্পনাও নেই। এদেশের গণমাধ্যম ও সাংবাদিকরা বিগত ৯ বছর ধরে এ সপ্তাহটি যথাযথ মর্যাদায় উদযাপন করে আসছে। এবছর ১০ম বারের মত উদযাপন হচ্ছে। বর্তমান সরকার গণমাধ্যম ও সাংবাদিকদের স্বার্থে ন্যায়সঙ্গত ১৪ দফা দাবিসহ গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি দেবেন বলে আশা করেন নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..