শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক জি. কে রাসেল’র বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে গণমাধ্যমকর্মীদের বিশাল মানববন্ধন পুঠিয়া ত্রিমোহনী বাজার ব্যবসায়ীরা চরম আতঙ্কে রূপগঞ্জে কৃষির আধুনিকায়নে পার্টনার কংগ্রেসের লক্ষ এখন নিরাপদ খাদ্য ও রপ্তানি সাংবাদিকদের অধিকার কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিতে হবে- আহমেদ আবু জাফর বন্দরে বিশ্বাস আস্থা ও নির্ভরতায় এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় রূপগঞ্জে তারাব পৌরসভায় বিশ্ব ব্যাংকের মেগা প্রকল্প বদলে যাবে নাগরিক সেবা রূপগঞ্জে বকেয়া বেতনের দাবীতে শ্রমিক অসন্তোষ/ ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ বন্দর উপজেলা প্রেসক্লাব সভাপতি জি.কে. রাসেলের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ পুলিশের উপর হামলা করে সন্ত্রাসী শামীমকে ছিনতাই, পরে অভিযানে গ্রেফতার-১৩ রূপগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীম মিয়া বহিষ্কার

সাংবাদিক জি. কে রাসেল’র বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে গণমাধ্যমকর্মীদের বিশাল মানববন্ধন

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৫৯ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ০৯ মে ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
Oplus_131072

আল আমিন জাহান মুন্সী:বন্দর উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের বন্দর থানা শাখার সাধারণ সম্পাদক, সিনিয়র সাংবাদিক জি. কে. রাসেলের বিরুদ্ধে একটি কুচক্রী মহল কুরুচিপূর্ণ ও ভিত্তিহীন অপপ্রচারের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে নারায়ণগঞ্জের বন্দর এলাকা।

৯ মে শনিবার সকাল ১০ টায় বন্দর ১নং খেয়াঘাট এলাকায় বন্দর উপজেলা প্রেসক্লাব ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) যৌথ উদ্যোগে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, জি. কে. রাসেল দীর্ঘকাল ধরে সাহসিকতা ও বস্তুনিষ্ঠতার সাথে সাংবাদিকতা করে আসছেন। একটি স্বার্থান্বেষী মহল তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এবং সত্যের কণ্ঠরোধ করতে পরিকল্পিতভাবে নোংরা অপপ্রচারে লিপ্ত হয়েছে। সাংবাদিকদের ব্যক্তিগতভাবে আক্রমণ করে সমাজ ও প্রশাসনের চোখে হেয় প্রতিপন্ন করার এই অপচেষ্টা কোনোভাবেই বরদাশত করা হবে না।

“সাংবাদিকরা সমাজের দর্পণ, জি. কে. রাসেলের মতো একজন নিবেদিতপ্রাণ সংবাদকর্মীর বিরুদ্ধে ষড়যন্ত্র মানেই স্বাধীন সাংবাদিকতার ওপর আঘাত। অনতিবিলম্বে এই অপপ্রচারের নেপথ্যে থাকা কুশীলবদের আইনের আওতায় আনতে হবে, অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”

বন্দর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা দপ্তর সম্পাদক ও দৈনিক ইয়াদ’র সিনিয়র স্টাফ রিপোর্টার এস.এম আবদুল্লাহ’র সভাপতিত্বে ও সদর উপজেলা প্রেসক্লাব সদস্য ও দৈনিক গণকণ্ঠ মাল্টিমিডিয়া রিপোর্টার মারুফ আলম’র সঞ্চালনায় উক্ত মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রেসক্লাবের সভাপতি নাবিলা শারমিন, সাধারণ সম্পাদক জিহাদ হোসেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) বন্দর থানা শাখার সহ-সভাপতি, আবুল বাশার সাইফুল,
সাংগঠনিক সম্পাদক নুর এ আজাদ, সিনিয়র সাংবাদিক দৈনিক সংবাদ চর্চা বন্দর উপজেলা প্রতিনিধি শেখ আরিফ।

সকাল ১০টা থেকে শুরু হওয়া এই মানববন্ধনে রাজনৈতিক ব্যক্তিত্ব, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।

উক্ত প্রতিবাদ সভায় আরো উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক জিএম মজনু, বন্দর প্রেসক্লাবের অর্থ সম্পাদক আবদুল লতিফ রানা, বিএমএসএফ বন্দর উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মান্নান খান বাদল, মো. আবু সুফিয়ান, আল আমিন জাহান মুন্সী, মিতু আহমেদ, মিয়া পাভেল, বিল্লাল হোসেন, হাবিব প্রধান, সোহেল ইসলাম, ইমদাদুল হক মিলন, সাজিদ হোসেন কিবরিয়া, মনির হোসে, মো. সোহেল হোসেন ও তাজুল ইসলাম কাজলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..