মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জের পিতলগঞ্জ ব্রাহ্মণখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান পুঠিয়া পৌরসভার বেহাল দশা: প্রশাসক না থাকায় ভোগান্তিতে পৌরবাসী জেলা গোয়েন্দার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার আটক- ১  জাম পারতে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু তেঁতুলিয়ায় উফশী রোপা আমন প্রণোদনা কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ রূপগঞ্জে নিজ অর্থায়নে পানি নিষ্কাশনের ব্যবস্থা করলেন- শফিউল্লাহ মিলন কুড়িগ্রামে শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক, গণপিটুনি কুড়িগ্রামে ৩ লাখ ৩৩ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে  আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের ৩য় শীতলক্ষ্যা সেতুর সামনে অবস্থান

সাংবাদিক আব্দুল হামিদ খানের মৃত্যুতে গভীর শোক

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ১৫৩ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন

মো. খোরশেদ আলম, পাইকগাছা (খুলনা):
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক আব্দুল হামিদ খান আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার মৃত্যুতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে।

শোকবার্তায় বিএমএসএফ পাইকগাছা উপজেলা শাখার নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক আব্দুল হামিদ খান ছিলেন একজন নিষ্ঠাবান, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিক নেতা। মফস্বল সাংবাদিকদের অধিকার রক্ষা এবং সাংবাদিকতার মানোন্নয়নে তার গুরুত্বপূর্ণ অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

তার মৃত্যুতে সাংবাদিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারাও তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..