শুক্রবার, ২২ মে ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
লামায় মধুঝিরি গ্রামের নাজিম উদ্দীনের বসতঘর পুড়ে ছাই তেঁতুলিয়ায় জাগপা প্রতিষ্ঠাতা শফিউল প্রধানের ৯ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল তেঁতুলিয়ায় জাগপা প্রতিষ্ঠাতা শফিউল প্রধানের ৯ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল লামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদযাপিত জেলা আনসার ও ভিডিপির আয়োজনে ঈদ উপহার সামগ্রী বিতরণ বন্দর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি কর্তৃক আয়োজিত বিতর্ক, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা বন্দরে কৃষি ও গ্রামীণ উন্নয়নে “পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত মসজিদভিত্তিক প্রাক-প্রাথমিক শিক্ষকদের স্মারকলিপি রুপগঞ্জে নবগঠিত রুপগঞ্জ টেলিভিশন মিডিয়ার ক্লাবের কমিটি ঘোষণার ২৪ ঘন্টার মধ্যেই ১১ সদস্যের অব্যাহতি পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবারও অনিয়মের অভিযোগ

লামায় মধুঝিরি গ্রামের নাজিম উদ্দীনের বসতঘর পুড়ে ছাই

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২৩ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২২ মে ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক:
পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায় একটি বসতঘর আগুনে পুড়ে গেছে। বৃহস্পতিবার (২১ মে) বিকালে উপজেলা সদর ইউনিয়নের পশ্চিম মধুঝিরি গ্রামের নাজিম উদ্দীনের বসতঘরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে আড়াই লাখ টাকার ক্ষতি হয় বলে দাবী করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার বিকাল ৫ টার দিকে হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন জ্বলে উঠে। মুহুর্তের মধ্যে আগুন আশেপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে নাজিম উদ্দীনের কাচা বসতঘরটি পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয়রা জানান, যাতায়াতের রাস্তা সংকুচিত হওয়ায় অগ্নিনির্বাপক মালামাল নিয়ে ফায়ার সার্ভিসের বড় গাড়ি সময় মত ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।এই বিষয়ে সত্যতা নিশ্চিত করে লামা উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. মঈন উদ্দিন বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারকে পৌরসভার পক্ষ থেকে সহযোগিতা করা হবে বলে জানান তিনি।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..