সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে বিদেশি মদ-ইয়াবাসহ গ্রেফতার- ৩ শিশু রামিসা হত্যা প্রতিবাদে বান্দরবানে সচেতন ছাত্র সমাজের মানববন্ধন রামিসা ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে বন্দরের মদনগঞ্জে মানববন্ধন ও মৌন মিছিল শালবাহান দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলণ লামায় কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের ৭ ক্রীড়াবিদ পেলেন রাষ্ট্রীয় স্বীকৃতি কক্সবাজারে জলবায়ু ও নারী সমস্যা ও সম্ভবনা শীর্ষক মতবিনিময় তাহিরপুর উপজেলাবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন- আলহাজ্ব মো. খসরুল আলম বান্দরবানে শিশু নিপীড়নের অভিযোগে কিশোর গ্রেফতার লামায় সিএনজি ধুমড়েমুচড়ে নিহত-১ আহত-৫ সাংবাদিকের কার্যালয়ে মাদক ব্যবসায়ীদের হামলার প্রতিবাদে মানববন্ধন

বান্দরবানে শিশু নিপীড়নের অভিযোগে কিশোর গ্রেফতার

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৪২ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২৪ মে ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: পার্বত্য জেলার বান্দরবানের থানচিতে ত্রিপুরা সম্প্রদায়ের পাঁচ বছরের শিশু কন্যাকে যৌন নিপীড়নের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ধর্ষক বিজয় বড়ুয়া (১৬) নামে এক কিশোরকে আটক করে থানচি থানা পুলিশের কাছে সোপর্দ করেছে পাড়াবাসী। রোববার (২৪ মে) দুপুরে এই ঘটনা ঘটে।

এদিকে এই খবর ছড়িয়ে পড়ায় স্থানীয় জনতা থানচি থানা ঘেরাও করে রাখে। পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে বিজিবি মোতায়েন করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, শনিবার (২৩ মে) দুপুরে থানচি উপজেলার সদর ইউনিয়নের নতুন পাড়া এলাকায় সবজি বিক্রেতা বিজয় বড়ুয়া পাশ্ববর্তী ত্রিপুরা সম্প্রদায়ের ৫ বছরের শিশু কন্যাকে ডেকে নিয়ে গিয়ে পাশবিক নির্যাতন চালায়। পরে রাতে শিশুটি ঘুমাতে গেলে তার যৌনাঙ্গে ব্যাথার কথা ও ঘটনাটি খুলে বলেন পরিবারের কাছে। এরপর শিশুটির মা-বাবা বিজয় বড়ুয়ার কাছ থেকে জানতে চাইলে বিজয় কোনো প্রকার সদুত্তর দিতে পারেনি।

ধর্ষণের ঘটনাটি জানাজানি হলে অভিযুক্ত বিজয় বড়ুয়াকে পাড়াবাসী আটক করে থানায় সোর্পদ করে।অভিযুক্ত বিজয় বড়ুয়া (১৬) থানচি সদরের নতুন পাড়া এলাকার বাসিন্দা।

খবরটি ছড়িয়ে পড়লে স্থানীয় উত্তেজিত জনতা থানার সামনে এসে হট্টগোল শুরু করে। উত্তেজিত জনতারা অভিযুক্তের কঠোর বিচারের দাবিতে আজ রোববার সকাল থেকে দীর্ঘক্ষণ থানা ঘেরাও করে রাখে। পরে বিজিবি, পুলিশ ও প্রশাসনের আশ্বাসে উত্তেজিত জনতা ঘটনাস্থল থেকে সরে যায়।

থানচি সদর ইউপি চেয়ারম্যান অংপ্রু ম্রো বলেন, শনিবার দুপুরে নতুন পাড়া এলাকায় ৫ বছরের এক ত্রিপুরা কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণে অভিযুক্ত বিজয় বড়ুয়াকে থানায় আটক করা হয়েছে। উত্তেজিত জনতা থানা ঘেরাও করায় পরিস্থিতি মোকাবিলায় বিজিবি মোতায়েন করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবানের পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার জানান, ত্রিপুরা সম্প্রদায়ের এক শিশুকে ধর্ষণের অভিযোগে পাশ্ববর্তী এক কিশোরকে আটক করা হয়েছে। থানায় একটি মামলা হয়েছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..