মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বন্দর থানা শাখার কার্যনির্বাহী কমিটি অনুমোদন  জমি সংক্রান্ত বিরোধে বন্দর ভূমি কর্মকর্তার সামনেই ৩ জনকে পিটিয়ে আহত মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বন্দরে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত রূপগঞ্জে জলাবদ্ধতায় লক্ষাধিক মানুষ ভোগান্তিতে, বেদখল খাল উদ্ধার ও সংস্কারের দাবি তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা বন্দরে মা ও শিশু কিশোরীরা সঠিক সেবাগুলো পাবে – আঞ্জুমান আরা মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসা’র অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ  পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে গুরুতর আহত করার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন 

টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে শিশুর মৃত্যু

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ১৯৪ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন

মুরাদ মিয়া, তাহিরপুর, সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে এসে সৌমিতা সরকার নিঝুম (৮) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (৫ জুন) দুপুরে টাঙ্গুয়ার হাওর এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

জানা যায়, নিহত নিঝুম ধর্মপাশা উপজেলার কামলাবাজ গ্রামের বাসিন্দা এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) স্বপন চন্দ্র সরকারের মেয়ে।

একাধিক সূত্রের তথ্যে জানা গেছে, ভ্রমণশৈলী নামে হাউজবোটটি নির্মাণের পর উদ্বোধনী প্রথম ট্রিপ ছিল আজ। নতুন চালু হওয়া এই হাউজবোটে প্রথম দিনে পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনদের নিয়ে টাঙ্গুয়ার হাওর ভ্রমণে বের হোন। হাওরের পানিতে গোসল শেষে বোটটি নিলাদ্রী লেকের উদ্দেশ্যে রওনা করে। এসময় হাউজবোটের পেছন থেকে সামনের দিকে আসার পথে অসাবধানতাবশত: বোটের ইঞ্জিনের মধ্যে পড়ে যায় শিশু কন্যা নিঝুম।

হাউজবোটের স্বত্বাধিকারী পংকজ রায় জানান, দুর্ঘটনার সময় নিঝুম তার মা ও বোনের সঙ্গে ছিল। ইঞ্জিনের মধ্যে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই ইঞ্জিন বন্ধ করা হলেও তাকে আর জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। মেশিনের আ/ঘা/তে তার শরীরের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত হয়।

নিহতের বাবা এসআই স্বপন চন্দ্র সরকার জানান, স্ত্রী,দুই মেয়ে ও আত্মীয়দের সঙ্গে নিয়ে টাঙ্গুয়ার হাওর ভ্রমণে গিয়েছিল। কিন্তু হঠাৎ দু/র্ঘ/ট/না/য় মেয়েটিকে হারালাম।

দুর্ঘটনায় শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন, তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..