সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার মণিরামপুরে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণের অভিযোগ, ১৯ দিনেও মামলা নেই, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন রূপগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পুঠিয়ায় রাজপরিবারের ব্যবহৃত ঐতিহাসিক সামগ্রী উদ্ধার নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে- প্রধানমন্ত্রী এনসিপির নেতার মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন চর ঘারমোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি লিয়াকত আলী  পুঠিয়ায় সরকারি জমি দখলের অভিযোগ, যাত্রী ছাউনি নির্মাণের দাবি বাংলাদেশ অনুর্ধ-১৫ জাতীয় চ্যাম্পিয়নশিপ’র প্রধান উপদেষ্টা- গোলাম ফারুক খোকন রূপগঞ্জে দেবরের হামলায় ভাবী নিহত, গ্রেফতার-৩

তেঁতুলিয়ায় উফশী রোপা আমন প্রণোদনা কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ১৫৩ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:২৮ অপরাহ্ন

জুলহাস উদ্দীন, তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি: খরিপ মৌসুমের রোপা আমন উফশী জাতের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে তেঁতুলিয়া উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

 

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ প্রণোদনা কার্যক্রমের উদ্বোধন করা হয়। তেঁতুলিয়া উপজেলা কৃষি কর্মকর্তা সাবরিনা আফরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এমপি প্রতিনিধি তাজউদ্দিন আহমেদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জীবন ইসলাম, সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মঞ্জুর মোর্শেদ।

 

খরিপ মৌসুমে উফশী রোপা আমন উৎপাদন বৃদ্ধি লক্ষ্য ২ হাজার কৃষককে বিনামূল্যে উফশী রোপা আমন ধান বীজ ৫ কেজি, ডিএপি (DAP) সার ১০ কেজি, এমওপি (MOP) সার ১০ কেজি করে বিতরণ করা হয়।।

 

সভাপতির বক্তব্যে কৃষি কর্মকর্তা সাবরিনা আফরিন বলেন, বর্তমান সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই প্রণোদনার সঠিক ব্যবহারের মাধ্যমে উপজেলায় রোপা আমন ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে এবং কৃষকরা ব্যাপকভাবে লাভবান হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

 

অনুষ্ঠানে আগত উপ সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় সুধীজন কৃষকদের সঠিক নিয়মে সার ও বীজ ব্যবহারের পরামর্শ দেন। বিনামূল্যে এই সার ও বীজ পেয়ে এলাকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ব্যাপক আনন্দ ও উদ্দীপনা দেখা গেছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..