বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তেঁতুলিয়ায় ইউএনও’র বিরুদ্ধে মিথ্যা অপবাদের প্রতিবাদে প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ পলাশবাড়ী ২ দফা দাবিতে ২১টি সাব পোস্ট অফিস কর্মচারীদের কর্মবিরতি হুঁশিয়ারি তাহিরপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায়- মো. খসরুল আলম    সামন্তসেনা গ্রামে আজমলের ছেলে আব্দুল্লাহ, সন্ত্রাসী বাহিনীর হাতে গুরুতর জখম যুবসমাজ কেন মাদকাসক্ত হচ্ছে কারণ খুঁজতে মাঠপর্যায়ের অনুসন্ধান বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারধর  রূপগঞ্জে চাঁদা দাবির অভিযোগে ইউএনও’র সংবাদ সম্মেলন  লামায় কোয়ান্টাম বৃদ্ধাশ্রমের জমির বিরোধ নিরসনে জরুরি শালিসী বৈঠক তেঁতুলিয়া সদর ইউপির প্রায় ২ কোটি ৪৬ লক্ষ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা উমারপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিনের ইন্তেকাল 

পলাশবাড়ী ২ দফা দাবিতে ২১টি সাব পোস্ট অফিস কর্মচারীদের কর্মবিরতি হুঁশিয়ারি

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২৭ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন

আশরাফুজ্জামান, গাইবান্ধা: গাইবান্ধা পলাশবাড়ীতে দু’দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে উপজেলার ২১ টি শাখা ডাকঘরের পোস্টমাস্টার, বিলিকারী ও ডাক বহনকারীরা কর্মসূচি পালন করেছেন। দাবি বাস্তবায়নে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করা হয়। অন্যথায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী ৬ জুলাই থেকে দেশব্যাপী পূর্ণ কর্মবিরতি (ধর্মঘট) পালনের ঘোষণা দেন তারা।

 

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে পলাশবাড়ী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন রবিউল ইসলাম এবং সঞ্চালনা করেন জাহিদ ইসলাম।

 

এসময় বক্তব্য রাখেন, লালদিঘি মেলা শাখা ডাকঘরের পোস্টমাস্টার শাহিন মিয়া, আমলাগাছী শাখা পোস্টমাস্টার শাহিন সরকার, মহিপুর বাজারের ডাক বহনকারী শারমিন আক্তার, রথের বাজার শাখা পোস্টমাস্টার, গীদারী শাখা পোস্টমাস্টার আবু জাহিদ, গোবিন্দগঞ্জের উত্তর ছয়ঘরিয়া শাখা পোস্টমাস্টার জিন্নাত এবং মহিপুর বাজার শাখা পোস্টমাস্টার কোহিনুর আক্তারসহ উপজেলার বিভিন্ন শাখা ডাকঘরের কর্মকর্তা-কর্মচারীরা।

 

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সাব পোস্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন বৈষম্য ও সমস্যার মধ্যে দায়িত্ব পালন করে আসছেন। তাদের ন্যায্য দুই দফা দাবি বাস্তবায়নের জন্য ইতোমধ্যে কেন্দ্রীয়ভাবে ডাক অধিদপ্তরের সামনে আন্দোলন কর্মসূচি পালন করা হয়েছে। গত ১৭ ও ১৮ জুন ডাক অধিদপ্তরের সামনে আন্দোলনের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দাবিগুলো বাস্তবায়নের জন্য সময় দেওয়া হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৬ জুলাই ২০২৬ (সোমবার) থেকে দেশের সব শাখা ডাকঘরে পূর্ণ কর্মবিরতি (ধর্মঘট) পালন করা হবে। এরপরও দাবি বাস্তবায়ন না হলে অনির্দিষ্টকালের জন্য কর্মসূচি আরও কঠোর করা হবে।

 

আন্দোলনকারীরা বলেন, ডাক বিভাগের তৃণমূল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা দেশের ডাকসেবা সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও দীর্ঘদিন ধরে তাদের যৌক্তিক দাবিগুলো উপেক্ষিত হচ্ছে। তাই দ্রুত দুই দফা দাবি বাস্তবায়নের মাধ্যমে তাদের কর্মপরিবেশ ও অধিকার নিশ্চিত করার আহ্বান জানান তারা।

 

কর্মসূচিতে পলাশবাড়ী উপজেলার ২১ টি শাখা ডাকঘরের পোস্টমাস্টার, বিলিকারী ও ডাক বহনকারীরা অংশগ্রহণ করেন। সভা শেষে কেন্দ্রীয় কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করে দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..