সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার মণিরামপুরে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণের অভিযোগ, ১৯ দিনেও মামলা নেই, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন রূপগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পুঠিয়ায় রাজপরিবারের ব্যবহৃত ঐতিহাসিক সামগ্রী উদ্ধার নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে- প্রধানমন্ত্রী এনসিপির নেতার মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন চর ঘারমোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি লিয়াকত আলী  পুঠিয়ায় সরকারি জমি দখলের অভিযোগ, যাত্রী ছাউনি নির্মাণের দাবি বাংলাদেশ অনুর্ধ-১৫ জাতীয় চ্যাম্পিয়নশিপ’র প্রধান উপদেষ্টা- গোলাম ফারুক খোকন রূপগঞ্জে দেবরের হামলায় ভাবী নিহত, গ্রেফতার-৩

নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলায় “নজরুল বর্ষ উদ্বোধন 

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ১৯৫ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

সাইফুর রহমান সজল: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিক ভাবে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’এর সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন। এর মাধ্যমে দেশের ৬৪ জেলা এবং নির্বাচিত ৭৪টি উপজেলায় একযোগে ‘নজরুল বর্ষ’ পালনের কার্যক্রম শুরু হলো।

 

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাংলাদেশের ভূখণ্ডে জন্মগ্রহণ না করলেও তার সাহিত্য ও চিন্তায় সমগ্র বাংলাদেশের প্রতিচ্ছবি পাওয়া যায়। ২০২৬ সালের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত সময়কে ‘নজরুল বর্ষ’ হিসেবে ঘোষণা করা হয়েছে। এসময় জুড়ে জাতীয় কবি’র জীবন, সাহিত্য ও সাংস্কৃতিক অবদান নিয়ে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

 

নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলা মিলনায়তনে ২ জুলাই বৃহস্পতিবার ১০ টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক “নজরুল বর্ষ ২০২৬-২৭” এর উদ্বোধন করা হয়।

 

বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকার’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এড. আবুল কালাম।

 

বিশেষ অতিথি ছিলেন, বন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহিমা আক্তার ইতি।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুলের সৃষ্টিকর্ম বাঙালি জাতির স্বাধীনতা, মুক্তি ও প্রতিবাদের চেতনাকে সবসময় অনুপ্রাণিত করেছে। অনুষ্ঠানে তার জীবন ও কর্ম নিয়ে আলোচনা করা হয় এবং সর্বশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

 

এতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বন্দর উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাগণ এবং সুশীল সমাজের প্রতিনিধিগণ

উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..