বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ইস্পাহানি থেকে তালতলা পর্যন্ত সিসি ক্যামেরা স্থাপন  মধ্যযুগীয় বর্বরতাকে হার মানালো রঘুনাথপুরের লুটপাট বন্ধুত্বের বন্ধনকে সামাজিক শক্তিতে রূপ দেওয়ার প্রত্যয় মানব সেবায় অবদানের জন্য সম্মাননা পেলেন- দানিসুর রহমান লিমন বন্দর উপজেলা সমবায় সমিতির সদস্যবৃন্দের অংশগ্রহনে ভ্রাম্যমান প্রশিক্ষণ ঢাকায় ভারতের এআইএনইউ হাসপাতালের উদ্যোগে মেডিক্যাল ট্যুরিজম, নৈশভোজ  পূবালী ব্যাংক পিএলসি বন্দর উপ-শাখার ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত  বন্দরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষ রোপন  দিনদুপুরে ১ নং ঢাকেশ্বরী বাজারের স্বর্ণের দোকানে ডাকাতি  ঝালকাঠির ৩ সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা: তীব্র নিন্দা ও প্রতিবাদ

বান্দরবানে টানা বৃষ্টিতে সাঙ্গু নদীর পানি বৃদ্ধি, নিম্নাঞ্চলে জলাবদ্ধতা

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৩৬৩ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক: পার্বত্য জেলার বান্দরবানের পাহাড়ে টানা প্রবল বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে থানচি উপজেলায় সাঙ্গু নদীর পানি বেড়ে ফুঁসে উঠেছে। এতে নদীর তীরবর্তী নিম্নাঞ্চল ও গ্রামে জলাবদ্ধতা দেখা দিয়েছে। পাশাপাশি কৃষিজমি ও বিভিন্ন খামার পানিতে তলিয়ে গেছে।

 

সোমবার ৬ জুলাই দুপুরে স্থানীয় সূত্রে জানা যায়, বান্দরবানে বিভিন্ন উপজেলার বিভিন্ন ইউনিয়নের মানুষের উপজেলা সদরে যাতায়াতের প্রধান মাধ্যম সাঙ্গু নদী বর্তমানে উত্তাল অবস্থায় রয়েছে। পাহাড়ি ঢল ও ঝিরি-ঝরনার পানি মিশে নদীর পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছেছে।

 

উপজেলা প্রশাসন জানায়, টানা বৃষ্টিপাত ও নদীর পানি বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে স্থানীয়দের সতর্ক করতে মাইকিংসহ সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। উপকূল ও নদীপাড়ের বাসিন্দাদের নিরাপদ স্থানে থাকতে বলা হয়েছে।

 

এদিকে প্রবল বৃষ্টিপাতের কারণে থানচি–বান্দরবান নীলগিরি সড়কের আর্মি ক্যাম্পসংলগ্ন এলাকায় পাহাড়ি সড়ক যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টদের সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক করা হয়।

 

স্থানীয়রা জানান, পর্যটনকেন্দ্র রাজা পাতার এলাকায় পর্যটক বহনকারী একটি নৌকা ডুবে যায়। তবে দুর্ঘটনার আগে পর্যটকরা নৌকা থেকে নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

 

এ রিপোর্ট লেখা পর্যন্ত সাঙ্গু নদী উত্তাল রয়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে রুমা, থানচি ও রোয়াংছড়ি উপজেলায় লামা মাতামুহুরি নদীর পানি আরও বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..