জুলহাস উদ্দীন, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড় তেঁতুলিয়া উপজেলায় ‘জুলাই শহীদ দিবস’ পালন উপলক্ষে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ জুলাই) উপজেলা পরিষদ হলরুমে এই সভার আয়োজন করা হয়।
সভায় উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা মোহন মিনজি’র সভাপতিত্বে উপজেলা কৃষি কর্মকর্তা সাবরিনা আরফিন, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জীবন ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা নাজমুল হক, তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) লাইছুর রহমান, শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শওকত আলী, প্রকৌশলী (বিদ্যুৎ) তানজিমুল ইসলাম, জেলা জিয়া পরিষদের আহ্বায়ক আব্দুল জব্বার, ইউনিয়ন বিএনপির এমপি প্রতিনিধি তাজউদ্দীন আহম্মেদ, উপজেলা যুবদলের আহ্বায়ক খন্দকার আবু নোমান এনাম, উপজেলা এনসিপি’র আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলার রাজনৈতিক ব্যক্তি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা জুলাই শহীদ দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। দেশ ও জাতির কল্যাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
আপনার মন্তব্য প্রদান করুন...