পূবালী ব্যাংক পিএলসি বন্দর উপ-শাখার ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত
এক দেশ এক কিউআর লেনদেনে বাংলা কিউআর
“লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ”
বন্দর কেন্দ্রীয় শহীদ মিনার (সোহরাওয়ার্দী ক্লাব) চত্বরে ২৮ সেপ্টেম্বর সোমবার সকাল ১১টায় পূবালী ব্যাংক পিএলসি বন্দর উপ-শাখার আয়োজনে ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
তাদের সেবা সমূহ:
ফ্রি ব্যাংক হিসাব খোলার সুবিধা,
তাৎক্ষণিক ফ্রি ডেবিট কার্ড প্রদান,
পূবালী ব্যাংকিং অ্যাপ রেজিস্ট্রেশন সুবিধা,
পূবালী ব্যাংক হিসাবের সাথে বায়োমেট্রিক রেজিস্ট্রেশন সুবিধা,
ব্যবসায়িদের জন্য পজ ও বাংলা কিউআর আবেদনের সুবিধা ও অন্যান্য ব্যাংকিং সুবিধা।
অনুষ্ঠানের উদ্বোধক ও কো-অর্ডিনেটর ছিলেন, মো. শফিকুল ইসলাম।
বন্দর উপ-শাখার ম্যানেজার শ্যামল কুমার ধর’র সভাপতিত্বে ও অ্যাসিস্ট্যান্ট জুনিয়র অফিসার আব্দুল হালিম’র সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ডেপুটি জেনারেল ম্যানেজার এন্ড হেড অফ রিজিওন মোহাম্মদ মনিরুল ইসলাম।
প্রধান অতিথি বলেন, আমরা এখন সফটওয়্যারের যুগে চলে এসেছি, ডিজিটাল যুগে চলে এসেছি, ক্যাশলেস এর যুগে চলে যাচ্ছি। একটা সময় আসবে টাকার লেনদেন কমে আসবে চলবেনা। সফটওয়্যারে স্কিন করেই সব কিছু কেনাকাটা করা যাবে। আগে যেমন একটা ব্যাংকের স্টেটমেন্ট তৈরি করতে ৩/৪ দিন সময় লাগতো এখন ওই স্টেটমেন্ট কয়েক মিনিটের মধ্যে আপনাদের হাতে আমরা পৌঁছে দিতে পারছি। আধুনিক যুগে আমরা পা রেখেছি। এখন আপনারা যে কোন কাজ, কাগজপত্র যা কিছুই চান আমরা আপনাদের কয়েক মিনিটের মধ্যেই ১০ বছর আগের কাগজগুলো বের করে দিতে পারব। তাই আমি বলবো টাকাবহনের দিন শেষ, ক্যাশলেসের বাংলাদেশ। দ্রুত সেবা নিতে আপনারা সকলেই কিউ আর কোড ব্যবহার করবেন।
এতে বিশেষ অতিথি বক্তব্য রাখেন, আলহাজ্ব সৈয়দ সাইয়ূবুর রহমান সাকু, বিল্লাল হোসেন।
অনুষ্ঠানের শেষ হওয়ার আগে পূবালী ব্যাংক ক্যাশলেস কিউআর কোড কিছু গ্রাহকদের হাতে তুলে দেন।
অনুষ্ঠান শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াতকরেন, মো. আবু হানিফ।
আপনার মন্তব্য প্রদান করুন...