সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে জালিয়াতি ও ভুয়া দলিলে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসার ফলাফল প্রকাশ কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী  রূপগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে ব্লাড ফাউন্ডেশনের গাছের চারা বিতরণ অসহায় প্রতিবন্ধী মানুষের ভরসা আনন্দ কুমার গুপ্ত আলোচিত মাকসুদা বেগম হত্যা মামলায় গ্রেফতার-২ শিক্ষিকাকে লাঞ্ছিতর প্রতিবাদে ও হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন সৌদি আরবে প্রবাসীর টাকা মেরে নাজমুল এখন কোটিপতি রূপগঞ্জে গৃহকর্মী ধর্ষণের পর হত্যার ঘটনায় যুবক গ্রেফতার  তেঁতুলিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন মাদক নির্মূল করতে বেপারী পাড়ায় যুদ্ধ ঘোষণা

রূপগঞ্জে জালিয়াতি ও ভুয়া দলিলে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২৪ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

মো. আবু কাওছার মিঠু, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া, মাঝিনা, বড়ালু পাড়াগাঁও, কেওঢালা মৌজায় জালিয়াতি ও ভুয়া দলিলে জমি দখলের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

১৮ অক্টোবর রবিবার বিকেলে কায়েতপাড়া ইউনিয়ন ভূমি অফিসের সামনে পৈতৃক ভিটা-মাটি সংরক্ষণ পরিষদ এ কর্মসূচি পালন করে। মানববন্ধন পূর্বক ইউনিয়ন ভূমি অফিসের মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংরক্ষণ পরিষদের আহসানউল্লাহ মাস্টার।

সভায় বক্তব্য রাখেন, এডভোকেট নাজমুল হাসান, ভুক্তভোগী জমির মালিক নাওড়া গ্রামের প্রবীর সরকার, মাঝিনা গ্রামের আয়নাল হক, বড়ালু পাড়াগাঁও গ্রামের হাজী সিরাজুল ইসলাম, কেওঢালা গ্রামের হাসনা বেগম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, কায়েতপাড়া ইউনিয়নের বিভিন্ন মৌজায় অসাধু জালিয়াত চক্র, ভুয়া ও খাড়া দলিল সৃজন করে জমি দখলে নিচ্ছে। কাল্পনিক ওয়ারিশ প্রস্তুত করে অবৈধভাবে জমির নামজারি সম্পাদন করা হচ্ছে।

জালিয়াত চক্রের সদস্যরা বিভিন্ন কৌশলে কৃষকদের জমি আবাসন প্রকল্পে বিক্রি করে দিচ্ছে। তাতে জমির মালিকরা চরম নিরাপত্তাহীনতা ও অস্তিত্ব সংকটে ভুগছেন। যাচাই-বাছাই করে জমির নামজারি করতে হবে। অবৈধ নামজারি ও কাল্পনিক ওয়ারিশ সৃষ্টি বন্ধ করতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

পরে রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কাছে তারা স্মারকলিপি প্রদান করে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..