মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীকৃষ্ণের জন্মষ্টামী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা  ফুলবাড়ীতে আনন্দ কুমার গুপ্ত’র আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ফতুল্লা মডেল থানা পুলিশ ২০০ পিস ইয়াবা সহ গ্রেফতার- ১  এশিয়া কাপের প্রথম ম্যাচেই ইন্দোনেশিয়াকে ৭১ রানে হারাল বাংলাদেশ তেঁতুলিয়ায় নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ও উদ্বোধনী অনুষ্ঠান  উত্তরঞ্চল সফরে জিরো পয়েন্টে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন  কদমরসুল সেতুর দখলকৃত ভূমি দ্রুত উচ্ছেদের দাবিতে নাসিক প্রশাসককে স্মারকলিপি প্রদান  কর্মজীবনের ইতি, তাকওয়া ফেব্রিকে বিদায় নিলেন ৩ অপারেটর বন্দরে পৈতৃক ভিটা দখল ও ফার্ম ভাঙচুর এবং নারীকে মারধরের অভিযোগ

বাসে ডাকাতি, অস্ত্রের মুখে ৫০ যাত্রীকে জিম্মি করে দুই নারীকে ধর্ষণ

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ১৪৫৫ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:১৩ অপরাহ্ন

নাটোর প্রতিনিধি :

বাসে ডাকাতি ও দুই নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।

নাটোরের বড়াইগ্রাম উপজেলার থানার মোড় থেকে বাসটি জব্দ করার পাশাপাশি ডাকাতিতে জড়িত সন্দেহে বাসটির চালক, সুপারভাইজার ও হেলপারকে আটক করে পুলিশ।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ২টার দিকে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে।

এর আগে সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে গাজীপুর জেলার চান্দুরা থেকে টাঙ্গাইলের মির্জাপুর এলাকায় ইউনিক রোড রয়েল্স (ময়মনসিংহ-ব ১১-০০৬১) নামে চলন্ত বাসে ডাকাতির ঘটনা ঘটে।

ডাকাতির ঘটনাটি টাঙ্গাইল জেলার মির্জাপুর থানা পুলিশ বড়াইগ্রাম থানা পুলিশকে জানালে পুলিশ বাসটি জব্দ করে ও ডাকাতির সঙ্গে জড়িত সন্দেহে চালক বাবলু আলী (৩০), সুপারভাইজার সুমন ইসলাম (৩৩) ও হেলপার মাহবুব আলমকে (২৮) আটক করে।

আটক বাবলু রাজশাহী জেলার বোয়ালিয়া থানার শাহমুকদুম কলেজ এলাকার আব্দুল গফুরের ছেলে, সুপারভাইজার সুমন সাধুর মোড় গ্রামের আব্দুল আজিজের ছেলে ও হেলপার মাহবুব পূর্ব কাঁঠালিয়া গ্রামের আঙুর মণ্ডলের ছেলে।

মজনু আকন্দ নামে এক যাত্রী জানান, সোমবার রাত ১১টার দিকে রাজধানীর গাবতলী বাসস্ট্যান্ড থেকে রাজশাহী যাওয়ার জন্য ছেড়ে যায় ইউনিক রোড রয়েল্স নামের বাসটি। কিছুক্ষণ পর আটজন ডাকাত ছুরি এবং পিস্তল নিয়ে বাসের চালকসহ সবাইকে জিম্মি করে।

এসময় বাসের ৫০ জন যাত্রীর কাছ থেকে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মূল্যবান জিনিসপত্র নিয়ে নেয় এবং দুই নারী যাত্রীকে ধর্ষণ করে।
পরে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানা এলাকার ফাঁকা স্থানে নেমে পালিয়ে যায় ডাকাত দল।

ওই যাত্রী আরও বলেন, বিষয়টি মির্জাপুর থানায় জানানো হলেও তাদের কোনো ভূমিকা না থাকায় নাটোরের বড়াইগ্রাম থানা মোড় এলাকায় পৌঁছালে চারজন যাত্রী বাসটি থামিয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ বাসসহ তিনজনকে আটক করে।

ওমর আলী নামের যাত্রী জানান, ডাকাতির ঘটনায় চালক, সুপারভাইজার ও হেলপার বিভিন্নভাবে সহযোগিতা করেছেন।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বাংলানিউজকে জানান, এ ব্যাপারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..