বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
তাহিরপুর উপজেলা নির্বাচনে মিটু রঞ্জন পালের চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা রূপগঞ্জের শিল্প-প্রতিষ্ঠানে স্থানীয় শিক্ষিত যুবকদের চাকুরী ও ব্যবসার সুযোগের দাবিতে সংবাদ সম্মেলন বেলিয়া’র শফিউল আলম উজ্জ্বল সভাপতি ও ইয়াদুল হক সাধারণ সম্পাদক গাইবান্ধায় স্কুল শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার বন্দর থানা মহানগর জাসাসের ইফতার ও দোয়া মাহফিল ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর স্ত্রীর মৃত্যু সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক নির্বাচিত হলেন হাজি মো.আব্দুস সামাদ সরকারী খালগুলো দখল থেকে পুনরুদ্ধার ও মাদক বন্ধ করা হবে – দিপু ভুঁইয়া এমপি আইনজীবি ফোরামের উদ্যোগে এড. সাখাওয়াত হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানান ধরাছোঁয়ার বাইরে শীর্ষ ইয়াবা কারবারি নেকবর আলী

ইউএনও’র নির্দেশে মন্দিরের জায়গা দখল-পূজারিদের বিক্ষোভ

মাহাবুব আলম / ২৯৫ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ১২:২২ পূর্বাহ্ন

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার’র নির্দেশে বলিদ্বারা দূর্গাপূজা মন্দিরের জায়গা দখল। বৃহস্পতিবার (৩১ জুলাই) উপজেলা পরিষদ চত্তরে পূজারিদের এ বিক্ষোভ সমাবেশ করেছেন।

মন্দির কমিটি সূত্রে জানাযায়, বলিদ্বারা বাজার সংলগ্ন ১৬ শতাংশ জমির উপর দূর্গাপূজা মন্দির রয়েছে, সেখানে হিন্দু সম্প্রদায়ের লোকজন পূর্জা অর্চনা করে আসছে। আর সে জমির উপর হঠাৎ ললুপ দৃষ্ঠিতে তাকায় রাণীশংকৈল উপজেলা নির্বাহি অফিসার সাফিউল মাজলুবিন রহমান। তিনি গতকাল বুধবার মন্দিরে গিয়ে ২ঘন্টার মধ্যে সফিকুল নামীয় এক লোককে মন্দিরের জায়গা ছেড়ে দিতে বলেন, নতুবা মন্দিরের লোককে এরেস্ট করে নেওয়ার হুমকি প্রদান করেন।

এঘটনায় হিন্দু সম্প্রদায়ের লোকজন ফুঁসে উঠলে বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্তরে এসে ইউএন’ও বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে। এসময় ইউএনও পূর্জা কমিটির লোকজনকে শান্ত হতে বলেন এবং বিকেলের মধ্যেই জমি সার্ভে করার কথা বলেন।

এ প্রসঙ্গে পূর্জা কমিটির সভাপতি সেবুলাল রায় বলেন, বলিদ্বারা এলাকার রহমান আলী’র ছেলে সফিকুল ইসলাম মন্দিরের পিছলে বাড়ি করার কথা এজন্য ইউএনও স্যার মন্দিরে এসে লোকজন দিয়ে বেড়া খুলে দেন এবং পূজা অর্চনার কাজে ব্যবহৃত কলাগাছ গুলি কেটে দেন। যা মোটেও ঠিক হয়নি। পরদিন এজন্য আমরা বিক্ষোভ প্রদর্শন করি।

এব্যাপারে উপজেলা নির্বাহি কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমান মুঠোফোনে বলেন, সরেজমিনে গিয়ে মন্দিরের ১৬ শতাংশ মেপে দেওয়া হয়েছে, এসময় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ছিল, ওসি ছিল। সেখানে আর রাস্তা বের হবে না মনে হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..