রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম :
৯ মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা সংসদ সদস্য আবুল হোসেন খানের বিশাল জনসভা ও সংবর্ধনা পুঠিয়ার প্রাণকেন্দ্রের সরকারি জমি উদ্ধারের দাবি, পুলিশ ফাঁড়ি স্থাপনের আহ্বান ৫ নং ঘাট বিসর্জনস্থল পরিদর্শন করলেন ডিসি, সিটি প্রশাসক ও এসপি- নির্বিঘ্ন বিসর্জনে ব্যাপক প্রস্তুতি রূপগঞ্জে জালিয়াতি ও ভুয়া দলিলে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসার ফলাফল প্রকাশ কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী  রূপগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে ব্লাড ফাউন্ডেশনের গাছের চারা বিতরণ অসহায় প্রতিবন্ধী মানুষের ভরসা আনন্দ কুমার গুপ্ত আলোচিত মাকসুদা বেগম হত্যা মামলায় গ্রেফতার-২ শিক্ষিকাকে লাঞ্ছিতর প্রতিবাদে ও হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

রূপগঞ্জের শিল্প-প্রতিষ্ঠানে স্থানীয় শিক্ষিত যুবকদের চাকুরী ও ব্যবসার সুযোগের দাবিতে সংবাদ সম্মেলন

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৬৩৭ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন

মো. আবু কাওছার মিঠু রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার স্থানীয় শিক্ষিত যুবকদের নিজ এলাকার শিল্প-প্রতিষ্ঠানগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে কর্মসংস্থান ও ব্যবসায়িক সুযোগ নিশ্চিত করার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১ মার্চ) বিকালে উপজেলার ভুলতা এলাকার রয়েলমুন রেস্টুরেন্ট মিলনায়তনে রূপগঞ্জ গ্র্যাজুয়েট এসোসিয়েশন (RGA) এই সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, রূপগঞ্জ দেশের অন্যতম প্রধান শিল্পাঞ্চল হওয়া সত্ত্বেও এখানকার উচ্চশিক্ষিত তরুণরা চরম বেকারত্বের শিকার। এলাকার শত শত কলকারখানায় বাইরের জেলা থেকে লোক নিয়োগ দেওয়া হলেও রূপগঞ্জের ভূমিপুত্ররা যোগ্য হওয়া সত্ত্বেও সুযোগ পাচ্ছেন না।

সংবাদ সম্মেলনে এসোসিয়েশনের পক্ষ থেকে প্রধান দাবি উত্থাপন করা হয়ঃ- রূপগঞ্জের প্রতিটি শিল্প-প্রতিষ্ঠানে পদভেদে যোগ্যতাসম্পন্ন স্থানীয় গ্র্যাজুয়েটদের নিয়োগ নিশ্চিত করতে হবে। শিল্প-প্রতিষ্ঠানের কাঁচামাল সরবরাহ, ট্রান্সপোর্ট ও অন্যান্য সাব-কন্ট্রাক্ট ব্যবসায় বহিরাগতদের বদলে স্থানীয় শিক্ষিত উদ্যোক্তাদের সুযোগ দিতে হবে।
এলাকার শিক্ষিত বেকারদের একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরি করে শিল্প মালিকদের সাথে সমন্বয় করা।

আয়োজক সংগঠনের প্রতিনিধিরা বলেন, আমরা শিল্পায়নের বিরোধী নই, কিন্তু আমাদের ভিটেমাটির ওপর গড়ে ওঠা কারখানায় যদি আমাদের সন্তানদেরই কর্মসংস্থান না হয়, তবে সেই উন্নয়ন অর্থহীন। আমরা চাই স্থানীয় শিল্প মালিকরা আমাদের দাবি গুরুত্বের সাথে বিবেচনা করবেন।

সংবাদ সম্মেলন থেকে ঘোষণা করা হয়, এই দাবি আদায়ে আগামীতে নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনের সাংসদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং স্থানীয় শিল্প মালিক সমিতির কাছে স্মারকলিপি প্রদান করা হবে। দাবি মানা না হলে শান্তিপূর্ণ মানববন্ধনসহ আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন গ্র্যাজুয়েটরা।

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ গ্রাজুয়েট এসোসিয়েশনের সভাপতি ইউসুফ চৌধুরী, ভুলতা ইউনিয়নের কো-অর্ডিনেটর কাজী অমিত হাসান, মুড়াপাড়া ইউনিয়নের কো-অর্ডিনেটর মো. আবু কাওছার মিঠু, গোলাকান্দাইল ইউনিয়নের কো-অর্ডিনেটর রিদয় হাসান, কায়েতপাড়া ইউনিয়নের কো-অর্ডিনেটর ব্যারিস্টার মিলন প্রান্ত ও আবুবকর সিদ্দিক, রূপগঞ্জ গ্রাজুয়েট এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম, রূপগঞ্জ সদর ইউনিয়নের কো-অর্ডিনেটর গুলজার হোসেন, রূপগঞ্জ গ্রাজুয়েট এসোসিয়েশনের যুগ্ম সাধারন সম্পাদক এমকে মাসুম, ইমরান, অন্তর, রিদিন প্রমুখ।

বিকাল ৫ টায় শুরু হওয়া এই অনুষ্ঠানে মনোরম পরিবেশে ইফতারের পাশাপাশি এলাকার বিভিন্ন পর্যায়ের বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী, সদ্য স্নাতক সম্পন্ন করা যুবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সবাই এ মহতি উদ্যোগেকে সাধুবাদ জানিয়েছেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..