শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ অনুর্ধ-১৫ জাতীয় চ্যাম্পিয়নশিপ’র প্রধান উপদেষ্টা- গোলাম ফারুক খোকন রূপগঞ্জে দেবরের হামলায় ভাবী নিহত, গ্রেফতার-৩ জাতীয় পরিচয় পত্র এনআইডির জন্ম তারিখ সংশোধন মাঠপর্যায়েই হবে  সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ৩ রেস্তোরাঁ’কে ৬ লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে এনসিপি‘র নেতার বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীর জমি দখলের অভিযোগ বন্দরে পুলিশের অভিযান: ১২০ পিস ইয়াবাসহ গ্রেফতার- ১, পরোয়ানায়-৬ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় চা-বাগান মালিক সমিতির আয়োজনে প্রশিক্ষণ ও মতবিনিময় সভা  তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের প্রধান মোহরারের বদলিজনিত বিদায়  সেতুর নির্মাণে জটিলতা, হোল্ডিং ট্যাক্সে বৈষম্যের দাবিতে বউফো’র স্মারকলিপি পরীক্ষার খাতা আর লেখা হলো না: সড়ক দুর্ঘটনায় আহত এসএসসি পরীক্ষার্থী নাহিদউল্লাহর চিরবিদায়

কালিয়া-গোপালগঞ্জ সড়কের বেহাল দশা

মো তুহিন মোল্লা / ৭৬২ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ৩১ মে ২০২৫, ০৯:৫৮ পূর্বাহ্ন

নড়াইল প্রতিনিধি: নড়াইল কালিয়া-গোপালগঞ্জের ব্যস্ততম সড়কে যান চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে।

এ গুরুত্বপূর্ণ সড়কে সামান্য বৃষ্টি হলেই জমে যায় পানি। ফলে পথচারী ও যানবাহন চালকদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।

কালিয়া-গোপালগঞ্জ সড়কে দীর্ঘদিন থেকে এ বেহালদশা দেখা দিয়েছে। সংশ্লিষ্টরা এ সড়কটি সংস্কারের বিষয় উদাসিন।

সচেতন মহল সড়কটিতে যানবাহন চলাচলের উপযোগী করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

সরেজমিন দেখা যায়, উপজেলার নড়াগাতী থানার যোগানীয়া মোড় থেকে চাপাইল সেতু পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি দেখলে মনে হয় যেন ডোবা কিংবা ছোটখাটো পুকুর। কয়েক বছর ধরে সংস্কারের অভাবে সড়কটিতে ছোট বড়ো খানাখন্দের সৃষ্টি হয়েছে।

অপরদিকে সড়কটি যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এছাড়া সড়কের দু’পাশে পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকায় হালকা বৃষ্টিতেই সড়কের অধিকাংশ জায়গায় পানি জমে যায়। পানি জমে থাকার কারণে সড়কে ট্রাকসহ ছোট-বড় সকল ধরনের যানবাহন বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। বেহাল দশা এ সড়কে প্রায় প্রতিদিনই ঘটছে ছোট-বড় দূর্ঘটনা।

ফলে ভোগান্তিতে পড়ছে ব্যবসায়ী মহল, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীসহ সর্বস্তরের মানুষ। ঢাকা, ফরিদপুর, খুলনা, বাগেরহাট, গোপালগঞ্জ সহ বিভিন্ন জেলার মানুষ ও যানবাহন এ সড়কে চলাচল করে থাকে।

এ বিষয়ে পহরডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান মল্লিক মাহমুদুল ইসলাম বলেন, এ দূর্ভোগের বিষয়টি যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করেছি। কিন্তু অদ্যবধি কোন উদ্যোগ নিতে দেখা যায়নি।

কালিয়া উপজেলা প্রকৌশলী প্রনব কান্তি বল বলেন, এ সড়কের সংস্কারের বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..