সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার মণিরামপুরে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণের অভিযোগ, ১৯ দিনেও মামলা নেই, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন রূপগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পুঠিয়ায় রাজপরিবারের ব্যবহৃত ঐতিহাসিক সামগ্রী উদ্ধার নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে- প্রধানমন্ত্রী এনসিপির নেতার মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন চর ঘারমোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি লিয়াকত আলী  পুঠিয়ায় সরকারি জমি দখলের অভিযোগ, যাত্রী ছাউনি নির্মাণের দাবি বাংলাদেশ অনুর্ধ-১৫ জাতীয় চ্যাম্পিয়নশিপ’র প্রধান উপদেষ্টা- গোলাম ফারুক খোকন রূপগঞ্জে দেবরের হামলায় ভাবী নিহত, গ্রেফতার-৩

রূপগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২২ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন

মো. আবু কাওছার মিঠু, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

১৬ আগষ্ট রবিবার রূপগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম।

সভায় বক্তব্য রাখেন, রূপগঞ্জ উপজেলা মৎস কর্মকর্তা ফিরোজ আহমেদ মৃধা, উপজেলা বিএনপি সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ হোসেন, রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাসুম বিল্লাহ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, দেশের মানুষের পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মৎস্য খাতের উন্নয়ন, মাছ চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও দেশের অর্থনীতিতে মৎস্য সম্পদের গুরুত্ব অপরিসীম।

পরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও মৎস্য খাতে সাফল্য অর্জনকারীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

 

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..