সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম :
রুপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খলিল সিকদার, সাধারণ সম্পাদক আলম হোসেন রূপগঞ্জে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন, অর্থ ও খেলাধুলা সামগ্রী বিতরণ গ্রামীণ কন্ঠের সম্পাদক মামুন ইসলাম এর মায়ের ইন্তেকাল তারেক রহমানকে সফরের আমন্ত্রণ সৌদি ক্রাউন প্রিন্সের ভূমধ্যসাগরে লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে উদ্ধার ২৯ বাংলাদেশি, ১০ জনের মৃত্যু রূপগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার মণিরামপুরে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণের অভিযোগ, ১৯ দিনেও মামলা নেই, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন রূপগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পুঠিয়ায় রাজপরিবারের ব্যবহৃত ঐতিহাসিক সামগ্রী উদ্ধার নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে- প্রধানমন্ত্রী

চলে গেলেন নারী উদ্যোক্তা তনির স্বামী

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ১৭৯৯ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৬:২৭ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : রোবাইয়াত ফাতিমা তনির ও শাহাদাৎ হোসাইন সামাজিক মাধ্যমে বেশ আলোচিত এবং নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতিমা তনির স্বামী শাহাদাৎ হোসাইন মারা গেছেন।

বুধবার (১৫ জানুয়ারি) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের স্থানীয় সময় রাত ৩টা ৩ মিনিটে মৃত্যু হয়েছে শাহাদাৎ হোসাইনের।

স্বামীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তনি। ফেসবুকের ভেরিফায়েড পেজে এক পোস্টের মাধ্যমে তনি জানান, ‘সে আর নাই।

ব্যাংকক সময় রাত ৩টা ৩ মিনিটে আমাকে সারাজীবনের মতো একা করে চলে গেছে। ’ তনির এই পোস্ট মুহূর্তেই ছড়িয়ে পড়েছে।

সেখানে মন্তব্যের ঘরে শোকবার্তা জানাচ্ছেন তনির ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও নেটিজেনরা।

এর আগে গত বছরের অক্টোবরে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন শাহাদাৎ হোসাইন। লাইফ সাপোর্টে ভর্তি করা হয় তাকে। তখন তনি স্বামীর শারীরিক অবস্থা সম্পর্কে ফেসবুকে লিখেছিলেন, ‘জীবনের সব থেকে কঠিন সময় পার করছি, আমি কোনোভাবেই তাকে হারাতে চাই না। সব কিছু অনিশ্চিত জেনেও আল্লার বিশেষ কোনো রহমতের আশায় অনেক কষ্ট করে আজকে সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে আনিয়ে তারপর ব্যাংকক নিয়ে আসছি। ’
তনির দ্বিতীয় স্বামী শাহাদাৎ হোসাইন একজন সফল ব্যবসায়ী।

প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিচ্ছেদের পথে হাঁটেন তিনি। এরপর ভালোবেসে বিয়ে করেন শাহাদাৎ হোসাইনকে। তনি ও তার স্বামীর মধ্যকার বয়সের ব্যবধান নিয়ে সবসময় সমালোচনার শিকার হয়েছেন তিনি। ফেসবুক লাইভে এলে ট্রলের মুখে পড়েন এই নারী উদ্যোক্তা। তবে এসবে তার কোনো তোয়াক্কা নেই।

তিনি দিনশেষে নিজের ঘরে শান্তিতে থাকতে চান বলেই অভিমত দিয়েছেন নানা সংবাদমাধ্যমে।

বর্তমানে ফ্যাশন হাউস ‘সানভিস বাই তনি’র স্বত্বাধিকারী তনি। দেশে তার ১২টি শোরুম রয়েছে। সামাজিকমাধ্যমে বেশ আলোচিত এবং জনপ্রিয় ব্যাক্তিত্ব তনি।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..