বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ জেলার বন্দরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ লামায় সাংবাদিক ইউনিটির দায়িত্বে ফের সুজন ও এমদাদুল হক, রমিজ এবার এশিয়ান জিমন্যাস্টিকসের মঞ্চে লামায় কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট রূপগঞ্জে মাদক ব্যবসায়ীদের বাড়িতে পুলিশের অভিযানের ঘটনায় বৃদ্ধার জ্ঞান ফিরেনি মুছাপুর ইউনিয়ন ১ নং ওয়ার্ড মেম্বার পদে দোয়া ও সমর্থন প্রার্থী- মো. শাহ আলম ‎ মদনগঞ্জে বিশ্বকাপ উন্মাদনা, ঢেউ লেগেছে বিভিন্ন দলের জার্সি-পতাকায় “ঝরে গেল আরেকটি সূর্য সন্তান- মুরাদনগরের আবুল হোসেন পরিচ্ছন্ন ও বাসযোগ্য দেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর- পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী কুড়িগ্রামে কাঁঠাল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু সীমান্তে পুই ইন-পুশ ব্যাক নাটকীয়তার পর  জয়নাবকে ফেরৎ নিলো বিজিবি

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত ও পুষ্পার্ঘ অর্পণ

নূর এ আজাদ / ৩৮৪ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

১০ জানুয়ারি শনিবার দুপুর ১ টায় রাজধানীর শেরেবাংলা নগর জিয়া উদ্যানে মুছাপুর ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি হাজী মো. নুর হোসেন ও হাসানুজ্জামান খোকন’র নেতৃত্বে মহান স্বাধীনতার ঘোষক ও বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত, পুষ্পার্ঘ অর্পণ ও ফাতেহা পাঠ করানো হয়।

শ্রদ্ধা ও দোয়া শেষে মুছাপুর ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি হাজী মো. নুর হোসেন বলেন, বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জননন্দিত প্রেসিডেন্ট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও গণতন্ত্রের ‘মা’ ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী, জাতীয় ঐক্যের প্রতীক ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন। এটি বাংলাদেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি এমন একজন নেত্রী ছিলেন, যিনি এই দেশের জন্য তাঁর সব কিছু হারিয়েছেন। তিনি হারিয়েছেন তাঁর স্বামী, সন্তান ও বাড়ি। তিনি জেলের খাটে শুয়েছেন। তবুও এদেশের মাটি মানুষকে ভুলেননি। অবশেষে তিনি মৃত্যুকে আলিঙ্গন করে তা প্রমান করে গেলেন।

মুছাপুর ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি হাসানুজ্জামান খোকন বলেন, আমাদের নেত্রী খালেদা জিয়া ফ্যাসিস্ট সরকারের আমলে তিনি চিকিৎসা সেবা থেকেও বঞ্চিত ছিলেন। ফ্যাসিস্ট সরকার ঠিকমতো চিকিৎসা নিতেও দেয়নি তাকে। একসময় ডাক্তাররা বলেছিলেন তাঁকে দেশের বাইরে চিকিৎসা না করালে, তাঁর জীবন ঝুঁকির মধ্যে পড়বে। এরপরও তিনি বাংলাদেশের বাইরে কোথাও যাননি। তিনি বলেছিলেন, বাংলাদেশের বাইরে আমার এক ইঞ্চি জমি নাই, এক ইঞ্চি মাটি নাই। এই দেশের মাটিই আমার জায়গা, এই দেশের মানুষই আমার সন্তান। এদের রেখে আমি কোথাও যাবো না। এ রকম একজন দেশপ্রেমিক নেত্রী আমাদের ছেড়ে চলে যাওয়াটা বাংলাদেশের জন্য অনেক বড় ক্ষতি।

মুছাপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মিজানুর রহমান বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্রের লড়াইয়ের জন্য, মানুষের অধিকার আদায়ের জন্য তিনি আজীবন লড়াই করেছেন। আপোষহীন নেত্রী হিসেবে তিনি আখ্যায়িত হয়েছেন। আজ তিনি বাংলাদেশের জনগণের জন্য এক অনন্য উচ্চতায় পৌঁছেছেন, কিন্তু বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসা দেখে যেতে পারলেন না। এটা আমাদের জন্য খুব কষ্টের।

এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য মো. আওলাদ হোসেন, আমিনুর ইসলাম মিঠু, বন্দর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক তাওলাদ মাহমুদ, বন্দর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি হাজী মো. আনসার আলী, মুছাপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক নাজির মাহমুদ, মুসাপুর ইউনিয়ন যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি মো. জাহাঙ্গীর আলম প্রধান, সহ সভাপতি মোতালিব সরকার, মুছাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জালাল বেপারী, বিএনপির সাবেক সভাপতি হাজী আব্দুল কাদির, সিনিয়র সহ সভাপতি মাসুুদ কবির, আব্দুল বাতেন, সহ-সভাপতি হারুন উর রশিদ, মুসাপুর ১ নং ওয়ার্ড বিএনপি সভাপতি গোলজার হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতালিব মেম্বার, সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আব্দুল মতিন, ৪ নং ওয়ার্ড বিএনপি সাবেক সহ সভাপতি আব্দুল বাতেন, সাংগঠনিক সম্পাদক আফজল হোসেন, ৬ নং ওয়ার্ড বিএনপি সাবেক সভাপতি জালাল মেম্বার, সাধারণ সম্পাদক মেছের আলী, সদস্য হৃদয়, ৭ নং ওয়ার্ড সাবেক সভাপতি ইয়ানবী মেম্বার, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, সদস্য শান্ত, যুবদলের সাবেক সভাপতি সালাউদ্দিন, বিএনপি নেতা দেলোয়ার হোসেন,
৮ নং ওয়ার্ড বিএনপি সাবেক সভাপতি রিয়াজুল হক প্রধান, সদস্য স্বপন মিয়া, ৯ নং ওয়ার্ডের বিএনপির সাবেক সভাপতি হাজী মো. জহিরুল হক, সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন মেজু, সাংগঠনিক সম্পাদক আলী আক্কাস, সদস্য হানিফ, তারা মিয়া, বিল্লাল হোসেন, লিয়াকত হোসেন, মো. সফিক, যুবদলের সাবেক সভাপতি মো. জামিল হোসেন প্রমুখ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..