বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ জেলার বন্দরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ লামায় সাংবাদিক ইউনিটির দায়িত্বে ফের সুজন ও এমদাদুল হক, রমিজ এবার এশিয়ান জিমন্যাস্টিকসের মঞ্চে লামায় কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট রূপগঞ্জে মাদক ব্যবসায়ীদের বাড়িতে পুলিশের অভিযানের ঘটনায় বৃদ্ধার জ্ঞান ফিরেনি মুছাপুর ইউনিয়ন ১ নং ওয়ার্ড মেম্বার পদে দোয়া ও সমর্থন প্রার্থী- মো. শাহ আলম ‎ মদনগঞ্জে বিশ্বকাপ উন্মাদনা, ঢেউ লেগেছে বিভিন্ন দলের জার্সি-পতাকায় “ঝরে গেল আরেকটি সূর্য সন্তান- মুরাদনগরের আবুল হোসেন পরিচ্ছন্ন ও বাসযোগ্য দেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর- পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী কুড়িগ্রামে কাঁঠাল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু সীমান্তে পুই ইন-পুশ ব্যাক নাটকীয়তার পর  জয়নাবকে ফেরৎ নিলো বিজিবি

নওগাঁর মান্দা পরানপুর উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রধান শিক্ষকের পদত্যাগ

উজ্জ্বল কুমার / ৫৭৫ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন

জেলা প্রতিনিধি নওগাঁঃ নওগাঁর মান্দা উপজেলার পরানপুর উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে অবশেষে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে পদত্যাগ করেছেন প্রধান শিক্ষক আব্দুল ওয়াহেদ।

১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষার্থীরা বিদ্যালয় চত্বরে বিক্ষোভ শুরু করে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অভিযোগ করেন, পরিচয়পত্র, অভ্যন্তরীণ পরীক্ষা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বিভিন্ন অনাবশ্যক খাত দেখিয়ে নিয়মিতভাবে তাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করা হতো।

বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী জুবাইদ হোসেন বলেন, পরিচয়পত্র দেওয়ার কথা বলে আমাদের কাছ থেকে ২০০ টাকা করে নেওয়া হয়েছিল, কিন্তু এখনো আমরা তা পাইনি।

একই শ্রেণির আরেক শিক্ষার্থী রাফিয়া আক্তার বলেন, নামাজের ঘর বানানোর কথা বলে টাকা নেওয়া হলেও এখন পর্যন্ত কিছুই হয়নি। আবার অভ্যন্তরীণ পরীক্ষায় ফেল করলে ২০০ টাকা করে জরিমানা আদায় করা হয়।

বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী আল আমিন হোসেন বলেন, প্রধান শিক্ষক নানা অজুহাতে টাকা নিয়ে আত্মসাৎ করেন। আমরা দুর্নীতিবাজ প্রধান শিক্ষকের পদত্যাগ চাই।

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা প্রধান শিক্ষক আব্দুল ওয়াহেদের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।

খবর পেয়ে মান্দা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে বিকেল ৩টার দিকে শিক্ষার্থীদের দাবির মুখে প্রধান শিক্ষক পদত্যাগ করেন।

অভিযোগ সম্পর্কে জানতে চাইলে প্রধান শিক্ষক আব্দুল ওয়াহেদ বলেন, বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক নিয়মিত কোচিং করছিলেন। আমি তাতে বাধা দেওয়ায় উল্টো তারা শিক্ষার্থীদের উস্কে দিয়ে এসব করিয়েছে। আমাকে জোর করে পদত্যাগ করানো হয়েছে।

এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করি। এরপরও শিক্ষার্থীদের চাপের মুখে প্রধান শিক্ষক পদত্যাগ করেন। আমরা তাকে নিরাপদ স্থানে সরিয়ে নিই।

মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী বলেন, ‘আমি শুনেছি পরানপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদত্যাগ করেছেন। বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করছি।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..