বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
তাহিরপুর উপজেলা নির্বাচনে মিটু রঞ্জন পালের চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা রূপগঞ্জের শিল্প-প্রতিষ্ঠানে স্থানীয় শিক্ষিত যুবকদের চাকুরী ও ব্যবসার সুযোগের দাবিতে সংবাদ সম্মেলন বেলিয়া’র শফিউল আলম উজ্জ্বল সভাপতি ও ইয়াদুল হক সাধারণ সম্পাদক গাইবান্ধায় স্কুল শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার বন্দর থানা মহানগর জাসাসের ইফতার ও দোয়া মাহফিল ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর স্ত্রীর মৃত্যু সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক নির্বাচিত হলেন হাজি মো.আব্দুস সামাদ সরকারী খালগুলো দখল থেকে পুনরুদ্ধার ও মাদক বন্ধ করা হবে – দিপু ভুঁইয়া এমপি আইনজীবি ফোরামের উদ্যোগে এড. সাখাওয়াত হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানান ধরাছোঁয়ার বাইরে শীর্ষ ইয়াবা কারবারি নেকবর আলী

নারায়ণগঞ্জের বন্দরে পাওনা টাকা চাওয়ায় কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকি 

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২২৫ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৪:৩৫ পূর্বাহ্ন

বিশেষ প্রতিনিধি : নারায়ণগঞ্জ বন্দরে পাওনা টাকা চাওয়ায় কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির  ঘটনায় বন্দর থানায় সাইদ হাসান শাওন (৩৬) নামে এক ব্যাক্তির বিরুদ্ধে বন্দর জিডি দায়ের হয়েছে।

১২/০৩/২০২৫ ইং বুধবার দুপুরে আহত কর্মচারী শাহরিয়ার জামান অমি (২১)এর মা পলি আক্তার বন্দর থানায় হাজির হইয়া বিবাদী ১। মোঃ সাইদ হাসান শাওন (৩৬), পিতা- জমিস উদ্দিন তোতা, সাং-সোনাকান্দা, পানির টাংকি, থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ সহ তাহার সহযোগী ২/৩ জনের বিরুদ্ধে এই মর্মে সাধারণ ডায়েরি রুজু করে।

জিডি সূত্রে জানা যায়, বাদীর মোঃ শাহরিয়ার জামান অমি (২১) উক্ত ১নং বিবাদীর ইন্টারনেটের প্রতিষ্ঠানে কাজ করিত। সেই সুবাদে আমার ছেলে বিবাদীর নিকট মাসিক বেতন দাবি করিতে গেলে উক্ত বিবাদী আমার ছেলেকে মারপিট ও নানা ধরনের হুমকি ধামকি দেয়। গত ইং- ১১/০৩/২০২৫ তারিখ বিকাল অনুমান ০২.৩০ ঘটিকার সময় বন্দর থানাধীন সোনাকান্দা সাকিনস্থ বিবাদীর অফিসে টাকা চাইতে গেলে উক্ত বিবাদী আমাদের সহিত মারমুখী আচরণ করে এবং আমাদের বিভিন্ন হুমকি ও ভয়ভীতি দেখাইয়া বাহির করিয়া দেয়। পরবর্তীতে একই তারিখ সন্ধ্যা অনুমান ০৬.৩০ ঘটিকার সময় উক্ত ১নং বিবাদী তাহার ফেইসবুক আইডি, যাহার নাম: সাঈদ হাসান শাওন-লিংক :

https://www.facebook.com/saeed.shoun, ব্যবহার করিয়া বাদীর ছেলের নাম ও ছবি ব্যবহার করিয়া চোর অপবাদ দিয়া মানসম্মানের হানী করিয়া বিভিন্ন মন্তব্য করিয়া পোষ্ট করে। উক্ত বিবাদী ফেইসবুকে বাদীর ছেলের ছবি পোস্ট করিয়া তার ছেলের বড় ধরনের ক্ষয়ক্ষতি করিতে পারে বলিয়া আশঙ্কা করিতেছে এবং বর্তমানে বাদী ভয় ও আতঙ্কে আছে এবং তার ছেলের নিরাপত্তা নিয়া শঙ্কা করিতেছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..