বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ জেলার বন্দরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ লামায় সাংবাদিক ইউনিটির দায়িত্বে ফের সুজন ও এমদাদুল হক, রমিজ এবার এশিয়ান জিমন্যাস্টিকসের মঞ্চে লামায় কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট রূপগঞ্জে মাদক ব্যবসায়ীদের বাড়িতে পুলিশের অভিযানের ঘটনায় বৃদ্ধার জ্ঞান ফিরেনি মুছাপুর ইউনিয়ন ১ নং ওয়ার্ড মেম্বার পদে দোয়া ও সমর্থন প্রার্থী- মো. শাহ আলম ‎ মদনগঞ্জে বিশ্বকাপ উন্মাদনা, ঢেউ লেগেছে বিভিন্ন দলের জার্সি-পতাকায় “ঝরে গেল আরেকটি সূর্য সন্তান- মুরাদনগরের আবুল হোসেন পরিচ্ছন্ন ও বাসযোগ্য দেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর- পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী কুড়িগ্রামে কাঁঠাল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু সীমান্তে পুই ইন-পুশ ব্যাক নাটকীয়তার পর  জয়নাবকে ফেরৎ নিলো বিজিবি

প্রতিটি শিশুই সমান সুযোগ সুবিধার অধিকারী- ডিসি 

লিজা / ৬৯৩ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ১২:৫৫ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ সদর উপজেলার ৬৬ নং শাসনগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল সু, ক্রীড়া সামগ্রী, চকলেট ও গাছের চারা বিতরণের মাধ্যমে এক উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১০ জুলাই) নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এ সময় তিনি ছাত্র-ছাত্রীদের মাঝে চকলেট ও গাছের চারা বিতরণ করেন।

বিসিক শিল্পনগরী সংলগ্ন শাসনগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থীই আশেপাশে অবস্থিত বিভিন্ন গার্মেন্টস শিল্প কারখানার শ্রমিকদের সন্তান। সুবিধাবঞ্চিত এই শিশুদের কারোই স্কুল সু না থাকার বিষয়টি জানতে পেরে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা তাৎক্ষণিকভাবে সকল ছাত্র-ছাত্রীদের জন্য স্কুল সু কেনার নির্দেশ দেন উপজেলা নির্বাহী অফিসারকে। তারই প্রেক্ষিতে উপজেলা প্রশাসন এই মানবিক অনুষ্ঠানের আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, “মানবিক মানুষ হিসেবে নতুন প্রজন্মকে গড়ে তুলতে হলে তাদের পিছিয়ে রাখার সুযোগ নেই। এখনকার শিশু আগামী দিনের ভবিষ্যৎ তাই আমরা সুশিক্ষায় শিক্ষিত এবং মানুষের মত মানুষ গড়ে তুলতে সবাই একসাথে কাজ করে যাব। সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সুযোগ সুবিধা প্রদান করে দক্ষ ও মেধাবী নতুন প্রজন্ম গড়ে তুলতে জেলা প্রশাসন বদ্ধ পরিকর।”

অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক স্কুল প্রাঙ্গণে একটি সফেদা গাছের চারা রোপণ করেন। জেলা প্রশাসকের এই মানবিক কার্যক্রমের বিতরণের সময় বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মাঝে এক আনন্দঘন পরিবেশ তৈরি হয়। সকলেই জেলা প্রশাসকের এমন উদ্যোগকে সাধুবাদ জানান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার, সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) দেবযানী কর, প্রাথমিক শিক্ষা অফিসার জাহানারা বেগম , এনায়েত নগর ইউনিয়ন ভূমি অফিসের ভূমি উপ সহকারী কর্মকর্তা মো. নাহীম মিয়া, ফতুল্লা ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা মো. হুমায়ুন কবির, কুতুবপুর ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা মো. মোতালেব প্রমুখ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..