বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
“জাতীয় গণমাধ্যম সপ্তাহ” রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে বিএমএসএফ বন্দর উপজেলা শাখার পক্ষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান চলে গেলেন ভারতের কিংবদন্তি সঙ্গীত শিল্পী আশা ভোঁসলে তেঁতুলিয়ায় চলন্ত ভ্যান থেকে পড়ে গৃহবধূর মৃত্যু রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার রূপগঞ্জে অনুমতি ছাড়াই ভোজ্যতেল ব্লেন্ডিং দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা অসম বাণিজ্য চুক্তি ও জাতীয় স্বার্থের বলি-কাদের লাভ, কাদের ক্ষতি আগামী নির্বাচনে ঘাটভোগ ইউনিয়নে নেতৃত্বে মিকাইল বিশ্বাসকে খোঁজে জনগণ রূপগঞ্জে শীতলক্ষ্যা থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার পঞ্চগড়ে শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এএসআই মোসাররফ হোসেন তেঁতুলিয়ায় এনসিপির জাতীয় ছাত্রশক্তির নেতার দোকান থেকে ১৩০ লিটার ডিজেল উদ্ধার

বন্দরের জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন

নূর এ আজাদ / ৩২৩ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৭:৪৩ অপরাহ্ন
Oplus_131072

বন্দর প্রতিনিধি :

“স্বপ্নগড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি”৮ অক্টোবর বুধবার সকাল ১০ টায় বন্দর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

বন্দর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পারভিন আক্তার’র সভাপতিত্ব উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বন্দর উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ২০০৩ সালে কন্যাশিশুদের সুরক্ষা ও অধিকার প্রতিষ্ঠায় জাতীয় কন্যাশিশু দিবস ঘোষণা করা হয়। এ থেকে এ দিবসটি জাতীয় কন্যা শিশু দিবস হিসেবে পালন করা হয়। যখন একটা শিশু জন্ম গ্রহণ করে তখন তার বাবা-মা তাকে অনেক যত্ন করে লালন পালন করে। কখনো কন্যা শিশুকে বা পুত্র সন্তানকে আলাদা করে দেখে না মা-বাবারা। তবে সব সময় কন্যা শিশুদের প্রাধান্য দিয়ে থাকেন। ওই ভাবেই তাদের বেড়ে ওঠার জন্য লালন পালন করে থাকেন। কন্যা শিশু পিতা মাতার কাছে বোঝা না বরং অনেক আদরের এবং পুত্র সন্তানও কম নয়। উভয়কেই খুব যত্ন সহকারে লালন পালন করে।

বন্দর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সরকার আশ্রাফুল ইসলাম, উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাইয়ুম খান, সমবায় কর্মকর্তা মো. আলাউদ্দিন মিয়া, মৎস্য কর্মকর্তা মো. রফিক আবেদীন, দারিদ্র বিমোচন কর্মকর্তা মো. মতিউর রহমান, আইসিটি কর্মকর্তা সানজিদা আরা মৌসুমী, তথ্য আপা জান্নাতুল ফেরদৌস প্রমুখ।

এতে বিভিন্ন স্কুলের ছাত্রী, শিক্ষক, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ স্থানীয় নারী ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। কন্যা শিশুদের অধিকার, ক্ষমতায়ন এবং সুস্থতা প্রচারের গুরুত্বকে কন্যা শিশু দিবসে বিশেষভাবে প্রাধান্য দেওয়া হয়।

এতে আরো উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের গৌতম চন্দ্র দত্ত, পারুল আক্তার, আসাদুজ্জামান।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..