সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক রাজুকে পুলিশে দিল এলাকাবাসী নান্দনিক ও আধুনিক ওয়ার্ড গড়ার প্রত্যয় ব্যক্ত করলেন মেম্বার প্রার্থী – মো. শাহ আলম  মুছাপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায়- মো. শাহ আলম বন্দর সাংবাদিক কল্যাণ সমিতির আলোচনা সভা ও দোয়া রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ  ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের মৃত্যুতে তেঁতুলিয়ায় দোয়া মাহফিল  বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বন্দর থানা শাখার কার্যনির্বাহী কমিটি অনুমোদন  জমি সংক্রান্ত বিরোধে বন্দর ভূমি কর্মকর্তার সামনেই ৩ জনকে পিটিয়ে আহত মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বন্দরে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত রূপগঞ্জে জলাবদ্ধতায় লক্ষাধিক মানুষ ভোগান্তিতে, বেদখল খাল উদ্ধার ও সংস্কারের দাবি

পঞ্চগড়ে শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এএসআই মোসাররফ হোসেন

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২৩৭ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন

জুলহাস উদ্দীন,তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি : পুলিশি সেবায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ পঞ্চগড় জেলার তেঁতুলিয়া মডেল থানার এএসআই (নিঃ) মো. মোসাররফ হোসেনকে ‘শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার’ হিসেবে নির্বাচিত করা হয়েছে।

পঞ্চগড় জেলা পুলিশের পক্ষ থেকে মার্চ-২০২৬ মাসের পারফরম্যান্স বিবেচনা করে তাকে এই সম্মাননা স্মারক প্রদান করা হয়। ওয়ারেন্ট তামিল ও আইন-শৃঙ্খলা রক্ষায় তার বিশেষ তৎপরতা এবং নিষ্ঠার কারণে তাকে এই মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত করা হয়েছে।

পুরস্কার প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় এএসআই মোসাররফ হোসেন বলেন, এই অর্জন আমার একার নয়, এটি পুরো টিমের কাজের প্রতিফলন। জেলা পুলিশ প্রশাসনের এই স্বীকৃতি আমার কাজের প্রতি আগ্রহ আরও বাড়িয়ে দেবে এবং জননিরাপত্তায় আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে উৎসাহিত করবে।

এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত থেকে তার হাতে এই সম্মাননা তুলে দেন। তার এই সাফল্যে তেঁতুলিয়া মডেল থানার সহকর্মী ও স্থানীয় সচেতন মহল অভিনন্দন জানিয়েছেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..