বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ জেলার বন্দরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ লামায় সাংবাদিক ইউনিটির দায়িত্বে ফের সুজন ও এমদাদুল হক, রমিজ এবার এশিয়ান জিমন্যাস্টিকসের মঞ্চে লামায় কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট রূপগঞ্জে মাদক ব্যবসায়ীদের বাড়িতে পুলিশের অভিযানের ঘটনায় বৃদ্ধার জ্ঞান ফিরেনি মুছাপুর ইউনিয়ন ১ নং ওয়ার্ড মেম্বার পদে দোয়া ও সমর্থন প্রার্থী- মো. শাহ আলম ‎ মদনগঞ্জে বিশ্বকাপ উন্মাদনা, ঢেউ লেগেছে বিভিন্ন দলের জার্সি-পতাকায় “ঝরে গেল আরেকটি সূর্য সন্তান- মুরাদনগরের আবুল হোসেন পরিচ্ছন্ন ও বাসযোগ্য দেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর- পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী কুড়িগ্রামে কাঁঠাল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু সীমান্তে পুই ইন-পুশ ব্যাক নাটকীয়তার পর  জয়নাবকে ফেরৎ নিলো বিজিবি

ভারত থেকে এলো ২৪৫০ মেট্রিক টন চাল

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৩০৫ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০১:২৭ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার : ভারত থেকে আমদানি করা ২ হাজার ৪৫০ মেট্রিক টন চাল চুয়াডাঙ্গার দর্শনা রেলবন্দর দিয়ে দেশে এসে পৌঁছেছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে ভারতের গেদে বন্দর দিয়ে ৪২ ওয়াগনে রেলপথে এ চাল দর্শনা রেলবন্দর ইয়ার্ডে এসে পৌঁছায়।

এ সময় ভারতীয় রেলের পরিচালক স্বাগতম বালাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দর্শনা বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান হাবু।
চাল খালাসে নিযুক্ত সিঅ্যান্ডএফ এজেন্ট আতিয়ার রহমান হাবু জানান, ঢাকা পুরানা পল্টনের মেসার্স মজুমদার এগ্রোটেক ইন্টারন্যাশনাল লিমিটেড এসব চাল আমদানি করেছে।

প্রতি টন চালের ইনভয়েস মূল্য ৪৯০ ডলার। কলকাতার ৭/১ লর্ড সিনহা রোডের সৌভিক এক্সপোর্ট লিমিটেড এ চাল রপ্তানি করেছে।
দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশনের ম্যানেজার মির্জা কামরুল হাসান জানান, কাস্টমস পরীক্ষন ও শুল্কায়নের পর এ চাল ঈশ্বরদী ও সিরাজগঞ্জে বুকিং হবে। সেখান থেকে ট্রাকযোগে আমদানিকারক চাল পরিবহন করবেন।

প্রসঙ্গত, ভারত থেকে ১ লাখ ৫৯ হাজার মেট্রিক টন চাল আমদানি করবে বাংলাদেশ সরকার। দর্শনা রেলবন্দর দিয়ে আমদানি করা এ চালের প্রথম চালান দেশে ঢুকলো।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..