শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে সহকারী ভূমি কর্মকর্তা দুলালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ফুটবলকে যুগোপযোগী করে তুলতে সরকার নানামুখী কর্মসূচি নিয়েছে-সংসদ সদস্য হেলাল বিদ্যুৎ ও ডিজেল সংকটে চিকিৎসা ব্যাহত রুপসা উপজেলা চেয়ারম্যান প্রার্থী জিএম কামরুজ্জামান টুকু’র গণসংযোগ সোমেশ্বরী নদীতে অবৈধ বালু উত্তোলন: ভাঙ্গছে কৃষিজমি, প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ গৃহকর্মীকে ধর্ষনের পর চুল কেটে দেওয়ার অভিযোগ বাড়িওয়ালার বিরুদ্ধে রূপসায় চেয়ারম্যান প্রার্থী শেখ আব্দুর রশিদের গণসংযোগ পলাশবাড়ীতে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন রূপগঞ্জে পুলিশ পরিচয়ে সৌদি প্রবাসীর গাড়িতে ডাকাতি ১৭ লক্ষাধিক টাকা মাল লুট রূপগঞ্জে ডিকেএমসি হসপিটালে চিকিৎসা বিষয়ক সায়েন্টিফিক সেমিনার

বিদ্যুৎ ও ডিজেল সংকটে চিকিৎসা ব্যাহত

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২১ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

মোহাম্মদ রফিকুল ইসলাম, খুলনা প্রতিনিধি: খুলনায় বিদ্যুৎ ও ডিজেল সংকট মারাত্মক আকার ধারণ করায় বেসরকারি ক্লিনিক ও হাসপাতালগুলোতে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। এতে জরুরি বিভাগ, অপারেশন থিয়েটার, ডায়ালাইসিস ইউনিট, আইসিইউ ও সিসিইউতে থাকা রোগীরা চরম ঝুঁকিতে পড়েছেন।

চিকিৎসা সংশ্লিষ্ট সূত্র জানায়, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ না থাকায় অধিকাংশ হাসপাতাল জেনারেটরের ওপর নির্ভরশীল। তবে ডিজেল সংকটের কারণে অনেক প্রতিষ্ঠান পর্যাপ্ত সময় জেনারেটর চালাতে পারছে না। ফলে নির্ধারিত সময়ে অপারেশন স্থগিত, ডায়ালাইসিস ব্যাহত এবং লাইফ সাপোর্টে থাকা রোগীদের চিকিৎসা অনিশ্চয়তায় পড়েছে।

এদিকে ডিজেল সংকটের প্রভাবে অ্যাম্বুলেন্স সেবাও বিঘ্নিত হচ্ছে। অনেক অ্যাম্বুলেন্সে রোগী পরিবহন করতে না পারায় জরুরি রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়া কঠিন হয়ে পড়ছে, যা জীবন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার অ্যাসোসিয়েশন’র সভাপতি ডা. গাজী মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক ডা. মোস্তফা কামাল এক যৌথ বিবৃতিতে বলেন, বর্তমান পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক এবং দ্রুত সমাধান না হলে হাসপাতাল ও ক্লিনিকে বড় ধরনের বিপর্যয় দেখা দিতে পারে। তারা বেসরকারি হাসপাতালগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং জরুরি ভিত্তিতে ডিজেল সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

সংশ্লিষ্টরা বলেন, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে খুলনা অঞ্চলের চিকিৎসা ব্যবস্থায় বড় সংকট তৈরি হতে পারে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..