বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম :
তাহিরপুর উপজেলা নির্বাচনে মিটু রঞ্জন পালের চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা রূপগঞ্জের শিল্প-প্রতিষ্ঠানে স্থানীয় শিক্ষিত যুবকদের চাকুরী ও ব্যবসার সুযোগের দাবিতে সংবাদ সম্মেলন বেলিয়া’র শফিউল আলম উজ্জ্বল সভাপতি ও ইয়াদুল হক সাধারণ সম্পাদক গাইবান্ধায় স্কুল শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার বন্দর থানা মহানগর জাসাসের ইফতার ও দোয়া মাহফিল ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর স্ত্রীর মৃত্যু সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক নির্বাচিত হলেন হাজি মো.আব্দুস সামাদ সরকারী খালগুলো দখল থেকে পুনরুদ্ধার ও মাদক বন্ধ করা হবে – দিপু ভুঁইয়া এমপি আইনজীবি ফোরামের উদ্যোগে এড. সাখাওয়াত হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানান ধরাছোঁয়ার বাইরে শীর্ষ ইয়াবা কারবারি নেকবর আলী

রূপগঞ্জে কলেজে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন হামলাকারীদের দ্রুত বিচার দাবি

মো. আবু কাওছার মিঠু / ২৩৬ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৫ অপরাহ্ন

রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা মুড়াপাড়া ইউনিয়নের মুড়াপাড়া সরকারি কলেজে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন করেছেন মুড়াপাড়া সরকারি কলেজ শাখা ছাত্রশিবির।

 ১৪ সেপ্টেম্বর রবিবার বিকালে মুড়াপাড়া সরকারি কলেজের শিক্ষাপ্রতিষ্ঠানে সংঘটিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আজ সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

মুড়াপাড়া বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম রুমে আয়োজিত এই সংবাদ সম্মেলনে সংগঠনটি হামলার সঙ্গে জড়িতদের দ্রুত বিচার এর মাধ্যমে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন  ছাত্রশিবিরের নারায়ণগঞ্জ জেলা প্রচার সম্পাদক ইমরান হাসান তুহিন, কলেজ শাখা ছাত্রদলের চঞ্চল প্রধান, মাহবুব ভূইয়া, লিখন প্রধানসহ ১০ থেকে ২০ জন সন্ত্রাসী হামলা চালায়। আমরা দৃঢ়ভাবে বলতে চাই, শিক্ষার্থীদের কল্যাণে স্থাপিত হেল্প ডেস্কে এমন হামলা গণতান্ত্রিক চর্চা ও শিক্ষাঙ্গনের স্বাভাবিক পরিবেশ ধ্বংস করার ঘৃণ্য অপচেষ্টা। ছাত্রশিবির সর্বদা শান্তিপূর্ণ ও শিক্ষার্থীবান্ধব কার্যক্রম পরিচালনা করে আসছে।

কিন্তু দুঃখের বিষয় একটি বিশেষ মহল তা সহ্য করতে না পেরে এ ধরনের সন্ত্রাসী হামলা চালাচ্ছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে দোষীদের শনাক্ত করে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। পাশাপাশি শিক্ষাঙ্গনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকল শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উদ্যোগী হওয়ার আহ্বান জানাচ্ছি। ইসলামী ছাত্রশিবির সবসময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে এসেছে এবং ভবিষ্যতেও শান্তিপূর্ণ কার্যক্রম অব্যাহত রাখবে, ইনশাআল্লাহ।

এই সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, মুড়াপাড়া সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের সাইনুল হাসান শান্ত, ইমরান হাসান, মো. শাহিন আকন্দ, মো. শুভ সরকার, আরাফাত হোসেন আরিফ, আজারুল ইসলাম নাহিদ প্রমুখ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..