বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ জেলার বন্দরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ লামায় সাংবাদিক ইউনিটির দায়িত্বে ফের সুজন ও এমদাদুল হক, রমিজ এবার এশিয়ান জিমন্যাস্টিকসের মঞ্চে লামায় কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট রূপগঞ্জে মাদক ব্যবসায়ীদের বাড়িতে পুলিশের অভিযানের ঘটনায় বৃদ্ধার জ্ঞান ফিরেনি মুছাপুর ইউনিয়ন ১ নং ওয়ার্ড মেম্বার পদে দোয়া ও সমর্থন প্রার্থী- মো. শাহ আলম ‎ মদনগঞ্জে বিশ্বকাপ উন্মাদনা, ঢেউ লেগেছে বিভিন্ন দলের জার্সি-পতাকায় “ঝরে গেল আরেকটি সূর্য সন্তান- মুরাদনগরের আবুল হোসেন পরিচ্ছন্ন ও বাসযোগ্য দেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর- পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী কুড়িগ্রামে কাঁঠাল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু সীমান্তে পুই ইন-পুশ ব্যাক নাটকীয়তার পর  জয়নাবকে ফেরৎ নিলো বিজিবি

রূপগঞ্জে কিশোরী ধর্ষণের অভিযোগে ধর্ষক গ্রেফতার

মো. আবু কাওছার মিঠু / ৩৭৩ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৯:৩৮ অপরাহ্ন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের নতুনবাজার এলাকার এক কিশোরীকে(১৩) ধর্ষণের অভিযোগে নুরুল ইসলাম(৪৫) নামের এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

৮ অক্টোবর বুধবার গোলাকান্দাইল মহিউদ্দিন মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বাড়ি রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকায়।

পুলিশ জানায়, গত ৭ অক্টোবর দুপুরে নুরুল ইসলাম কিশোরীকে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে নতুনবাজার এলাকার নির্জন কলাবাগানে নিয়ে মুখ বেঁধে জোরপূর্বক ধর্ষণ করে। একপর্যায়ে কিশোরীর ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে বখাটে নুরুল ইসলাম হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে কিশোরীকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এ ব্যাপারে ধর্ষণের অভিযোগে কিশোরীর বাবা রাসেল মিয়া বাদী হয়ে নুরুল ইসলামকে আসামী করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

রূপগঞ্জ থানা ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। কিশোরী ধর্ষণের ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..