শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ অনুর্ধ-১৫ জাতীয় চ্যাম্পিয়নশিপ’র প্রধান উপদেষ্টা- গোলাম ফারুক খোকন রূপগঞ্জে দেবরের হামলায় ভাবী নিহত, গ্রেফতার-৩ জাতীয় পরিচয় পত্র এনআইডির জন্ম তারিখ সংশোধন মাঠপর্যায়েই হবে  সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ৩ রেস্তোরাঁ’কে ৬ লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে এনসিপি‘র নেতার বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীর জমি দখলের অভিযোগ বন্দরে পুলিশের অভিযান: ১২০ পিস ইয়াবাসহ গ্রেফতার- ১, পরোয়ানায়-৬ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় চা-বাগান মালিক সমিতির আয়োজনে প্রশিক্ষণ ও মতবিনিময় সভা  তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের প্রধান মোহরারের বদলিজনিত বিদায়  সেতুর নির্মাণে জটিলতা, হোল্ডিং ট্যাক্সে বৈষম্যের দাবিতে বউফো’র স্মারকলিপি পরীক্ষার খাতা আর লেখা হলো না: সড়ক দুর্ঘটনায় আহত এসএসসি পরীক্ষার্থী নাহিদউল্লাহর চিরবিদায়

রূপগঞ্জে ভুয়া অনলাইন অ্যাপস VBSZ দেখিয়ে ৮ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

মো. আবু কাওছার মিঠু  / ৪৭৫ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১২:৫৪ পূর্বাহ্ন

রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভুয়া অনলাইন অ্যাপস VBSZ–এর মাধ্যমে লাভের প্রলোভন দেখিয়ে ৮ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। দাউদপুর ইউনিয়নের দেবই এলাকার ফিরোজ মিয়ার ছেলে মো. বাবু রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। 

অভিযুক্ত ব্যাক্তি আবু ছালেহ ও তার স্ত্রী ফেরদৌসি আক্তার রুমাসহ মোট পাঁচজন  চক্রের সদস্য এবং তাদের অজ্ঞাত সহযোগীরা VBSZ অ্যাপসের এজেন্ট পরিচয় দিয়ে ভিডিও শেয়ার করে মুনাফা দেওয়ার কথা বলে দাউদপুর এলাকাসহ রুপগঞ্জের বিভিন্ন  ব্যাক্তির কাছ থেকে প্রায় ৮ লাখ টাকা হাতিয়ে নেয় এবং ভুক্তভোগী বাবুকে তার আত্মীয়-স্বজনসহ বহু মানুষকে সদস্য হতে প্ররোচনা দেয়।

অভিযোগকারীসহ প্রায় ১৫–২০ জন মিলে পাওনা টাকা চাইতে গেলে  আবু ছালেহ তার সন্ত্রাসী বাহিনী দিয়ে ভয়ভীতি ও হুমকি দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

 এ ব্যাপারে রুপগঞ্জ থানার তদন্ত ওসি বলেন, থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..