সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীকৃষ্ণের জন্মষ্টামী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা  ফুলবাড়ীতে আনন্দ কুমার গুপ্ত’র আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ফতুল্লা মডেল থানা পুলিশ ২০০ পিস ইয়াবা সহ গ্রেফতার- ১  এশিয়া কাপের প্রথম ম্যাচেই ইন্দোনেশিয়াকে ৭১ রানে হারাল বাংলাদেশ তেঁতুলিয়ায় নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ও উদ্বোধনী অনুষ্ঠান  উত্তরঞ্চল সফরে জিরো পয়েন্টে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন  কদমরসুল সেতুর দখলকৃত ভূমি দ্রুত উচ্ছেদের দাবিতে নাসিক প্রশাসককে স্মারকলিপি প্রদান  কর্মজীবনের ইতি, তাকওয়া ফেব্রিকে বিদায় নিলেন ৩ অপারেটর বন্দরে পৈতৃক ভিটা দখল ও ফার্ম ভাঙচুর এবং নারীকে মারধরের অভিযোগ

রূপগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যান শাজাহান ভুইঁয়ার ইন্তেকাল

মো. আবু কাওছার মিঠু / ৩৬৪ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ০১:৩৩ পূর্বাহ্ন

রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি:নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও প্রবীণ আওয়ামী লীগ নেতা আলহাজ্ব শাহজাহান ভূঁইয়া আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭৮ বছর। স্ত্রী, সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

আলহাজ্ব শাহজাহান ভূঁইয়া রূপগঞ্জ উপজেলার রাজনীতিতে এক পরিচিত নাম। তিনি একাধিক মেয়াদে উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলেন। তৃণমূল রাজনীতি থেকে উঠে আসা এই নেতা রূপগঞ্জে দলীয় কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডেও ভূমিকা রাখেন।

তার মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক মহলসহ সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, বিভিন্ন সামাজিক সংগঠন ও শুভানুধ্যায়ীরা গভীর শোক প্রকাশ করে মরহুমের রূহের মাগফিরাত কামনা করেছেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..