বন্দর প্রতিনিধি: কলাগাছিয়া ইউনিয়ন ৪নং ওয়ার্ডের আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মনির হোসেনকে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক করার অভিযোগ উঠেছে।
তিনি একই ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতির দায়িত্বে থাকা সত্বেও কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদুল্লাহ মুকুল ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মনির হোসেনকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়েছেন। যা নিয়ে নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন প্রথমে স্বেচ্ছাসেবকলীগের সভাপতির পদ অস্বীকার করলেও পরে শিকার করে বলেন, আমি জানি না আমাকে সভাপতি করেছে তাছাড়া আমি কোন মিটিং মিছিলে যাইনি।
এ বিষয়ে কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদুল্লাহ অবগত নই বলে জানান। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়ার কথা জানান।
আপনার মন্তব্য প্রদান করুন...