রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী- মো. বাবুল রূপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বাড়ির মালিকের মৃত্যু- দগ্ধ-২ ঈদের শুভেচ্ছা জানালেন তরুণ সমাজ সেবক – সাফাকুল ইসলাম আফজাল রূপগঞ্জে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ মাদকসহ শীর্ষ দুই মাদক কারবারি আটক মদনগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে মুসল্লি ও হাফেজ ছাত্রদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল নিষিদ্ধ ভারতীয় বিড়ি ও ইয়াবাসহ আটক-৪ তেঁতুলিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত তাহিরপুর উপজেলা ছাত্রদলের সভাপতি পদে প্রার্থী- আল মামুন চৌধুরী এমপি এড. আবুল কালামের রাজনৈতিক সচিব হলেন, আবুল কাউসার আশা তাহিরপুরে সংঘবদ্ধ হামলার অভিযোগ, তালাবদ্ধ বাদীর বসতঘর

আনোয়ার কে ফিরে পেতে শিরোমণিতে মানববন্ধন 

মো. রিপন হোসেন / ২৯০ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১০:১৭ অপরাহ্ন

খুলনা প্রতিনিধি: শিরোমণি কেডিএ মার্কেটের ৫৩ নং এসকে ইলেকট্রনিকস এর ঘড়ি/চশমা ব্যবসায়ী আনোয়ার হোসেন গত মঙ্গলবার দুপুরে খুলনায় দোকানের মালামাল কিনতে গিয়ে নিখোঁজ হয়।

 

এব্যাপারে খানজাহান আলী থানায় একটি ডায়রি (জিডি) করা হয়েছে, যার নং-১১৬৪।

 

দীর্ঘ ৪ (চার) দিন অতিবাহিত হলেও প্রসাশন আনোয়ারের কোন সন্ধান দিতে পারেনি। তাঁকে ফিরে পেতে শনিবার বেলা ১১টায় শিরোমণি কেডিএ মার্কেটের ব্যবসায়ী এবং সম্মিলিত বাজার ব্যবসায়ীদের পক্ষ থেকে শিরোমণি শহীদ মিনারের সামনে খুলনা যশোর মহাসড়কে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ব্যবসায়ী শেখ রবিউল ইসলাম’র সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, নিখোঁজ আনোয়ার হোসেনের ছেলে আবু সাঈদ ও সিয়াম, শেখ জাকির হোসেন, শেখ জাহিদ হোসেন, শেখ ইফতেখায়রুল আলম বাপ্পি, এসএম ইলিয়াস হোসেন, মো. আইয়ুব আলী, হুমায়ুন কবির, মিয়া মাইদুল হাসান পিয়াস, কাগজি ইয়াছিন, ইসহাক আলী সরদার, মো. আফসার ফকির, মুরাদ হোসেন, মো. রইস, মো. পলাশ, জুয়েল, বিল্লাল মল্লিক, শেখ আনসার আলী, ইয়াসিন মোড়ল, আসাদুল ইসলাম, দিদার হোসেন, রিয়াদ, লোকমান হোসেন, ইতি, টুটুল, শামসুদ্দিন, হাবিবুর রহমান মিন্টু, মো. শরিফুল ইসলাম, রাফসান, আবু তালেব, সোনিয়া, পিয়া সহ সকল ব্যবসায়ীবৃন্দ।

 

মানববন্ধনে ব্যবসায়ীবৃন্দ বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে প্রশাসন তাঁকে খুঁজে বের না করতে পারলে শিরোমণি বাজার ব্যবসায়ীবৃন্দ কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..