বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
তাহিরপুর উপজেলা নির্বাচনে মিটু রঞ্জন পালের চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা রূপগঞ্জের শিল্প-প্রতিষ্ঠানে স্থানীয় শিক্ষিত যুবকদের চাকুরী ও ব্যবসার সুযোগের দাবিতে সংবাদ সম্মেলন বেলিয়া’র শফিউল আলম উজ্জ্বল সভাপতি ও ইয়াদুল হক সাধারণ সম্পাদক গাইবান্ধায় স্কুল শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার বন্দর থানা মহানগর জাসাসের ইফতার ও দোয়া মাহফিল ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর স্ত্রীর মৃত্যু সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক নির্বাচিত হলেন হাজি মো.আব্দুস সামাদ সরকারী খালগুলো দখল থেকে পুনরুদ্ধার ও মাদক বন্ধ করা হবে – দিপু ভুঁইয়া এমপি আইনজীবি ফোরামের উদ্যোগে এড. সাখাওয়াত হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানান ধরাছোঁয়ার বাইরে শীর্ষ ইয়াবা কারবারি নেকবর আলী

গাইবান্ধায় স্কুল শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৪২ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

গাইবান্ধা জেলা প্রতিনিধি, একেএম আজহারুল ইসলাম সবুজ: গাইবান্ধার গোবিন্দগঞ্জে শামসুন্নাহার রুমা (৪৫) নামে এক স্কুল শিক্ষিকার ওড়না পেঁচানো হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পশ্চিম পাশের গোবিন্দপুর (পুরাতন বন্দর) এলাকায় নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শামসুন্নাহার রুমা উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চন্ডিপুর তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ও ফুলবাড়ী ইউনিয়নের ফুলবাড়ী (উত্তর) গ্রামের ছোলাইমান মাস্টারের মেয়ে। বিবাহ বিচ্ছেদের পর তিনি ভাড়া বাসায় থাকতেন।

স্বজনরা জানান, সকাল গড়িয়ে দুপুর হলেও রুমার কোনা সাড়াশব্দ না পেয়ে তার ঘরের দরজা খোলা হয়। এসময় তার ওড়না পেঁচানো হাত-পা বাঁধা মরদেহ পড়ে থাকতে দেখা যায়। একইসঙ্গে ঘরের ভেতর বিভিন্ন আসবাবপত্র তছনছ অবস্থায় ছিল। রুমার শরীরের বিভিন্ন অংশে জখমের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে কেউ শ্বাসরোধে হত্যা করেছে। এর আগেও রুমার ঘরে একাধিকবার চুরির ঘটনা ঘটেছে বলে স্বজনদের দাবি।

এ ঘটনার সত্যতা স্বীকার করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে রুমা নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনা কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..