নতুন বছর, নতুন শিক্ষাবর্ষে বছরের প্রথম দিনে বদলে গেছে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ। পুরোনো পাঠ্যবইয়ের বদলে হাতে উঠলো নতুন বই। ১০ জানুয়ারি রবিবার সাড়াদেশের ন্যায় ৮ নং ঘারমোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়।
প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সব শিক্ষার্থীদের মাঝে পাঠ্যবই বিতরণ করা হয়। তবে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এ বছর বই উৎসব অনুষ্ঠান করা হয়নি। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে, তাই এ বছর বই উৎসব করা যায়নি। শুধুমাত্র স্ব স্ব স্কুলে শিক্ষকরা এবং অভিভাবক প্রতিনিধি প্রতিনিধিরা শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন।
অত্র বিদ্যালয়ের দাতা সদস্য সাইদুর রহমান জিএম বলেন, প্রাথমিকের সব পাঠ্যবই আগেই স্কুলে স্কুলে পৌঁছে গিয়েছিল। কিন্তু আমরা তা দিতে পারিনি। এবার কোনো উৎসব ছাড়াই শিক্ষার্থীদের মধ্যে পাঠ্যবই বিতরণ করা হয়। এ বিতরণ কার্যক্রম স্বাভাবিক নিয়মে স্কুলগুলোতে ‘বই উৎসব’ হিসেবে বই বিতরণ করা হলো। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা মনোযোগ সহকারে পড়াশোনা করবে। শিক্ষক ও এ স্কুলের সম্মান রাখবে। তোমাদের নিয়ে আমরা যেনো গর্ব করতে পারি।
বই বিতরণ কালে উপস্থিত ছিলেন, মো. সামিদুল ইসলাম, সাকিল মিয়া, আব্দুল আউয়াল সহ উক্ত বিদ্যালয়ের সকল শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।
আপনার মন্তব্য প্রদান করুন...