শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদের শুভেচ্ছা জানালেন তরুণ সমাজ সেবক – সাফাকুল ইসলাম আফজাল রূপগঞ্জে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ মাদকসহ শীর্ষ দুই মাদক কারবারি আটক মদনগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে মুসল্লি ও হাফেজ ছাত্রদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল নিষিদ্ধ ভারতীয় বিড়ি ও ইয়াবাসহ আটক-৪ তেঁতুলিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত তাহিরপুর উপজেলা ছাত্রদলের সভাপতি পদে প্রার্থী- আল মামুন চৌধুরী এমপি এড. আবুল কালামের রাজনৈতিক সচিব হলেন, আবুল কাউসার আশা তাহিরপুরে সংঘবদ্ধ হামলার অভিযোগ, তালাবদ্ধ বাদীর বসতঘর রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার শ্রীপুর উত্তরে সেবক হয়ে দায়িত্ব পালন করছেন ইউপি চেয়ারম্যান আলী হায়দার

জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে ১০১ ডেগ খিচুড়ি বিতরণ

লিজা / ২১৭ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ০১ জুন ২০২৫, ১০:৫০ অপরাহ্ন

নারায়নগঞ্জ প্রতিনিধি: ১ জুন রবিবার বিকেল ৩ ঘটিকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফতুল্লা থানা বিএনপির সহ-কোষাধ্যক্ষ ও কুতুবপুর ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব তৈয়বুর রহমানের উদ্যোগে এক ব্যতিক্রমী মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়। ফতুল্লার লালখা এলাকায় ১০১ ডেগ খিচুড়ি রান্না করে পুরো এলাকাবাসীর মাঝে বিতরণ করেন।

আবহাওয়া খারাপ এবং বৃষ্টির কারণে সাধারণ মানুষের সরাসরি উপস্থিতি কিছুটা কম থাকলেও তৈয়বুর রহমানের ব্যবস্থাপনায় সকাল থেকেই ভ্যানে করে ঘরে ঘরে জনসাধারণের মাঝে খিচুরী পৌঁছে দেওয়ান। নিঃস্বার্থভাবে মানুষের পাশে দাঁড়ানোর এই ব্যতিক্রমী উদ্যোগে এলাকাবাসীর অনেক প্রশংসা কুড়ান তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু।

এসময় তিনি জানান, ১৭ বছর বিগত সরকারের আমলে অত্যাচার এবং জুলুমের শিকার হয়েছি। ছাত্র আন্দোলন আমরা এই অত্যাচার থেকে মুক্তি পেয়েছি কিন্তু কে বা কারা বিএনপি নাম ভাঙ্গিয়ে বর্তমান সময়ে চাঁদাবাজি, জমি দখল, রাহাজানি, দুর্নীতি করে বেড়াচ্ছে তার দায় আমাদের উপর চাপিয়ে  দিচ্ছে। এই ষড়যন্ত্রের হাত থেকে বাঁচতে হলে বিএনপির সবাইকে একতা বজায় রাখতে হবে, যাতে আইনের মাধ্যমে এর প্রতিকার করতে পারেন।

অনুষ্ঠান প্রসঙ্গে তৈয়বুর রহমান বলেন,“যখন আওয়ামীলীগ সরকার ক্ষমতায় ছিল, তখনও আমি রক্তচক্ষু উপেক্ষা করে ২০২৩ সালে ৫৫ ডেগ খিচুড়ি বিতরণ করেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে। তখন মানুষ বিএনপি’র নাম মুখে নিতে ভয় পেতো। কিন্তু আমি রক্তচক্ষু উপেক্ষা করে সব সময় আমি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন করে আসছি।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..