বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
আগামী নির্বাচনে ঘাটভোগ ইউনিয়নে নেতৃত্বে মিকাইল বিশ্বাসকে খোঁজে জনগণ রূপগঞ্জে শীতলক্ষ্যা থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার পঞ্চগড়ে শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এএসআই মোসাররফ হোসেন তেঁতুলিয়ায় এনসিপির জাতীয় ছাত্রশক্তির নেতার দোকান থেকে ১৩০ লিটার ডিজেল উদ্ধার রুপগঞ্জের প্রতিটি ইউনিয়নে ভূমি তথ্য সংগ্রহ ও সেবা ক্যাম্প শুরু জাটকা সংরক্ষণ সপ্তাহ-২৬ উপলক্ষে কয়েকটি নদীতে অভিযান সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার খুলনার মৌমিতা নিহতের ঘটনায় জড়িত চালক গ্রেফতার প্রাইভেটকার উদ্ধার নাটোরে বাস চাপায় সাবেক ছাত্রদল নেতার মৃত্যু

তেঁতুলিয়ায় এনসিপির জাতীয় ছাত্রশক্তির নেতার দোকান থেকে ১৩০ লিটার ডিজেল উদ্ধার

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৩২ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন

জুলহাস উদ্দীন, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গভীর রাতে অবৈধভাবে ড্রামে তেল ভরার সময় স্থানীয় জনতার হাতে ধরা পড়েছে বিপুল পরিমাণ ডিজেল। মঙ্গলবার (৭ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১২:৩০ ঘটিকায় উপজেলার সিপাইপাড়া বাজারে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিপাইপাড়া এলাকার মো. বাবুল আক্তার (৫৫) এবং তার ছেলে বাংলাবান্ধা ইউনিয়ন জাতীয় ছাত্রশক্তির সংগঠন নিশান (২৬) গভীর রাতে তাদের দোকানে ড্রামে করে তেল ঢোকাচ্ছিলেন। বিষয়টি স্থানীয় লোকজনের নজরে এলে তারা তেলের ড্রামগুলো আটকে দেয়। তাৎক্ষণিকভাবে বিষয়টি তেঁতুলিয়া মডেল থানার এসআই মো. আব্দুল মালেককে অবহিত করা হয়।

খবর পেয়ে তেঁতুলিয়া মডেল থানার জরুরি ডিউটি পার্টির ইনচার্জ এসআই কমলেশ চন্দ্র রায় সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশ বাবুল আক্তারের দোকান তল্লাশি করে অবৈধভাবে মজুত করা প্রায় ১৩০ লিটার ডিজেল উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পুলিশের উপস্থিতি টের পেয়ে মূল অভিযুক্ত মো. বাবুল আক্তার ও তার ছেলে নিশান কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পুলিশ উদ্ধারকৃত তেল জব্দ করেছে।

এবিষয়ে এসআই মালেক জানান, এবিষয়ে একটি মামলা রুজু করার হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..