শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে গৃহবধূ মরিয়মের ঝুলান্ত লাশ উদ্ধার বন্দরে ৫ম শ্রেণী ছাত্রী ধর্ষনের ঘটনায় ধর্ষক আসিফ গ্রেপ্তার বন্দরে বিশ্বনবী (সা:) মাদ্রাসার পরীক্ষার্থীদের জন্য দোয়া ও সংবর্ধনা রূপসায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী আব্দুর রশিদের গনসংযোগ রূপগঞ্জে ৪২০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার বিতরণ নিখোঁজ সংবাদ বন্দর ক্লাব লিমিটেড পহেলা বৈশাখ উদযাপন তেঁতুলিয়া বাংলাবান্ধায় পাথর-বালি শ্রমিকদের ক্ষোভ, কমিটি বিলুপ্ত, নির্বাচনের দাবি রূপগঞ্জে বাংলা নববর্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান “জাতীয় গণমাধ্যম সপ্তাহ” রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে বিএমএসএফ বন্দর উপজেলা শাখার পক্ষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

তেঁতুলিয়ায় বিএনপি ওলামাদলের  ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

জুলহাস উদ্দীন / ২১৪ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৬ অপরাহ্ন

পঞ্চগড় প্রতিনিধি:তেঁতুলিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল শালবাহান ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত।

শুক্রবার(১৯সেপ্টেম্বর) বিকালে কালান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে আবুল কালাম আজাদ’র সঞ্চালনায় উপজেলা বিএনপি ওলামাদলের আহবায়ক সোহরাব আলী’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি শাহাদৎ হোসেন রঞ্জু।

সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহীন।

বিশেষ অতিথি ছিলেন, জাতীয়তাবাদী ওলামাদলের পঞ্চগড় জেলা শাখার যুগ্ম আহবায়ক আলহাজ্ব মো. খাইরুল ইসলাম, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মিঞা, শালবাহান ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন, উপজেলা বিএনপি ওলামাদল যুগ্ম আহবায়ক আরশাদ আলী প্রমূখ ।

বক্তারা বলেন, সামনে জাতীয় নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখে দলকে সু সংগঠিত করার লক্ষ্যে আমরা ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে কাজ করে যাচ্ছি৷ বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদলের প্রতিটি ইউনিয়নের কার্যক্রম বেগবান করার লক্ষ্যে আমরা সম্মেলনের প্রস্তুতি নিচ্ছি, আজ শালবাহান ইউনিয়নের মাধ্যমে এর যাত্রা শুরু হলো।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..