নাটোর প্রতিনিধি: নাটোর সিংড়ায় বাস চাপায় জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রুবেল হোসেন নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ৬ এপ্রিল সোমবার দুপুরে উপজেলার নিঙ্গুইন মসজিদ এলাকায় নাটোর-বগুড়া মহাসড়ক পার হচ্ছিলেন রুবেল।
এসময় কুষ্টিয়া থেকে বগুড়াগামী নাজ পরিবহণের যাত্রীবাহী বাসটি ক্রস করে উল্টো লেনে গিয়ে রুবেলকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই রুবেলের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ও দলীয় স্থানীয় নেতাকর্মীরা মরদেহ নিয়ে যায়।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসম আব্দুন নূর বিষয়টি নিশ্চিত করে বলেন, বাসটি আটক করা হয়েছে।
আপনার মন্তব্য প্রদান করুন...