সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে বিদেশি মদ-ইয়াবাসহ গ্রেফতার- ৩ শিশু রামিসা হত্যা প্রতিবাদে বান্দরবানে সচেতন ছাত্র সমাজের মানববন্ধন রামিসা ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে বন্দরের মদনগঞ্জে মানববন্ধন ও মৌন মিছিল শালবাহান দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলণ লামায় কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের ৭ ক্রীড়াবিদ পেলেন রাষ্ট্রীয় স্বীকৃতি কক্সবাজারে জলবায়ু ও নারী সমস্যা ও সম্ভবনা শীর্ষক মতবিনিময় তাহিরপুর উপজেলাবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন- আলহাজ্ব মো. খসরুল আলম বান্দরবানে শিশু নিপীড়নের অভিযোগে কিশোর গ্রেফতার লামায় সিএনজি ধুমড়েমুচড়ে নিহত-১ আহত-৫ সাংবাদিকের কার্যালয়ে মাদক ব্যবসায়ীদের হামলার প্রতিবাদে মানববন্ধন

তেঁতুলিয়ায় জ্বালানি সরবরাহ ও শৃঙ্খলা রক্ষায় উপজেলা প্রশাসনের ঝটিকা অভিযান

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ১৫৮ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন

জুলহাস উদ্দীন, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি: জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ফিলিং স্টেশন গুলোতে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। জনভোগান্তি কমাতে এবং তেলের কৃত্রিম সংকট রোধে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরোজা শাহীন খসরু’র নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

উপজেলা নির্বাহী অফিসার জানান, দীর্ঘদিন ধরে জ্বালানি সংগ্রহে সাধারণ মানুষের ভোগান্তি ও ফিলিং স্টেশন গুলোতে বিশৃঙ্খলার অভিযোগ উঠছিল। এসব সমস্যা সমাধানে প্রশাসনের পক্ষ থেকে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। অভিযানের সময় ফিলিং স্টেশনগুলোতে তেলের মজুদ যাচাই, সঠিক মাপে তেল বিক্রয় এবং লাইনে দাঁড়িয়ে শৃঙ্খলা মেনে জ্বালানি সংগ্রহ নিশ্চিত করা হয়।

তিনি আরো জানান, জনস্বার্থে এবং সরকারি নির্দেশনা বাস্তবায়নে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। তবে তিনি কেবল প্রশাসনের ওপর নির্ভর না করে নাগরিকদেরও সচেতন হওয়ার আহ্বান জানান। শৃঙ্খলা রক্ষার সকল দায়িত্ব শুধু প্রশাসনের একার নয়; বরং সুনাগরিক হিসেবে প্রত্যেকেরই কিছু দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়া উচিত।

লাইনে দাঁড়ানো থেকে শুরু করে নিয়ম মেনে চলা সবক্ষেত্রেই সাধারণ মানুষের সহযোগিতা একান্ত কাম্য। “করবো কাজ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” এ স্লোগানকে সামনে রেখে তেঁতুলিয়ার সাধারণ মানুষ প্রশাসনের এই সময়োপযোগী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন।

উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবুবক্কর সিদ্দিক জানান, প্রশাসনের এই নিয়মিত নজরদারির ফলে ভোগান্তি অনেকটাই কমেছে। তারা আশা প্রকাশ করেন, শুধু বিশেষ অভিযান নয়, নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে এই শৃঙ্খলা বজায় রাখা হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..