রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
পুঠিয়া বাসস্ট্যান্ডে যাত্রী ছাউনি নির্মাণ শুরু, যাত্রীদের স্বস্তি তেঁতুলিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বন্দর থানায় ১ মে থেকে জাতীয় গণমাধ্যম সপ্তাহ পালন ও র‌্যালি রূপগঞ্জে মাদক কারবারিদের হামলায় আহত মৎস্য খামারির মৃত্যু রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করণ অভিযান লন্ডন নির্বাচনে নারায়ণগঞ্জের কৃতি সন্তান নজরুল ইসলাম, প্রবাসে নতুন আশার আলো কানাডা প্রবাসী মোমিনুল হককে প্রাণে মেরে ফেলার হুমকি, থানায় জিডি রূপগঞ্জে বালু নদের কেওঢালা সেতু নির্মাণ কাজের উদ্বোধন রূপগঞ্জে জমিতে কাজ করতে বাধা-প্রাণনাশের হুমকির অভিযোগ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন

নারায়ণগঞ্জ মহানগর ১৯ ও ২০ নং ওয়ার্ডে বাবুল আহমেদ’র জনসংযোগ ও লিফলেট বিতরণ

নূর এ আজাদ / ৩৭০ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ১২:১৪ পূর্বাহ্ন

২১ অক্টোবর মঙ্গলবার বিকাল ৪ টা থেকে মহানগর ২০ নং ওয়ার্ড সোনাকান্দা কিল্লার মসজিদের সামনে থেকে ১৯ নং ওয়ার্ড মদনগঞ্জ পর্যন্ত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক আবু জাফর আহমেদ বাবুল জনসংযোগ ও লিফলেট বিতরণ করেন।

এসময় জনসংযোগ ও লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য হাবিবুর রহমান দুলাল, বন্দর থানা মহানগর জাসাস সহ সভাপতি কবির হোসেন, স্বেচ্ছাসেবক দলের জাকির হোসেন জুয়েল, নাসিক ২১, ২২ ও ২৩ নং ওয়ার্ড মহিলা নেত্রী সাদিয়া আফরিন (তমা), ৭ নং ওয়ার্ড বিএনপি যুগ্ম আহ্বায়ক মোরশেদুল ইসলাম, যুবদল নেতা নুরুল আমিন, ২৩ নং ওয়ার্ড (একরামপুর) মহানগর যুবদল নেতা মো. খসরু, ২৪ নং ওয়ার্ড ছাত্রদল নেতা শাকিব, ২০ নং ওয়ার্ড বিএনপি সহ-সভাপতি এসাহাক আজাদ, সদস্য মিন্টু ভূঁইয়া প্রমুখ।

জনসংযোগ ও মিছিলটি নারায়ণগঞ্জ মহানগর ১৯ নং ওয়ার্ডে প্রবেশকালে বিএনপি নেতা মো. আক্তার হোসেন, আকবর হোসেন ও আবু সাঈদ’র নেতৃত্বে বিএনপি নেতাকর্মীগন ফুলের পাপড়ি ছিটিয়ে ও ফুলের তোরা দিয়ে বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক আবু জাফর আহমেদ বাবুল কে বরণ করে নেন।

বিএনপি মনোনয়ন প্রত্যাশী আবু জাফর আহমেদ বাবুল বলেন, আমি আপনাদের এলাকার উন্নয়ন, সম্প্রীতি ও জনগণের অধিকার প্রতিষ্ঠার একটি মডেল এলাকা হিসেবে গড়ে তুলতে চাই। আমি আপনাদের মাঝে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা দাবী বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণ ও জনসংযোগ করতে এসেছি। দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে আপনাদের হয়ে কাজ করবো এবং আপনাদের মাঝে আবার ফিরে আসবো।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..