রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী- মো. বাবুল রূপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বাড়ির মালিকের মৃত্যু- দগ্ধ-২ ঈদের শুভেচ্ছা জানালেন তরুণ সমাজ সেবক – সাফাকুল ইসলাম আফজাল রূপগঞ্জে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ মাদকসহ শীর্ষ দুই মাদক কারবারি আটক মদনগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে মুসল্লি ও হাফেজ ছাত্রদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল নিষিদ্ধ ভারতীয় বিড়ি ও ইয়াবাসহ আটক-৪ তেঁতুলিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত তাহিরপুর উপজেলা ছাত্রদলের সভাপতি পদে প্রার্থী- আল মামুন চৌধুরী এমপি এড. আবুল কালামের রাজনৈতিক সচিব হলেন, আবুল কাউসার আশা তাহিরপুরে সংঘবদ্ধ হামলার অভিযোগ, তালাবদ্ধ বাদীর বসতঘর

পঞ্চগড়ে শিশুস্বর্গ ফাউন্ডেশনের শীত আনন্দ উৎসব

জুলহাস উদ্দীন / ২৯৫ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১২:০৮ পূর্বাহ্ন

তেঁতুলিয়া(পঞ্চগড়)প্রতিনিধি:পঞ্চগড় জেলার ৭৩টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৭৫০০ জন শিক্ষার্থী নিয়ে শীত আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে।

পঞ্চগড় শিশুস্বর্গ ফাউন্ডেশনের আয়োজনে ও এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর সহযোগীতায় শনিবার (২৭ডিসেম্বর) সকালে মিলগেট এলাকায় পঞ্চগড় চিনিকল মাঠে এ উৎসব অনুষ্ঠিত হয়।

উক্ত উৎসবে পঞ্চগড় সুগার মিল লি. এর ব্যবস্থাপনা পরিচালক আতিকুজ্জামান’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শ‌ইমী ইমতিয়াজ।

বিশেষ অতিথি ছিলেন, পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ মো. আশরাফুল ইসলাম, ফুলতলা প্রি-ক্যাডেট স্কুল এন্ড কলেজের পরিচালক মো. তোজাম্মেল হক প্রধান, শিশুর স্বর্গ ফাউন্ডেশন এর মেন্টর অ্যাডভোকেট আহসান হাবীব সরকার, অ্যাডভোকেট মনসুর আলী, ডাক্তার হাবিবুল্লাহ সুমন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, শিশু স্বর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কবীর আহমেদ আকন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তেঁতুলিয়া জামুরিগুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকরাম হোসেন জাকারিয়া।

উক্ত অনুষ্ঠানে তৃতীয় ইভেন্টে মোট ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের ১২০০ শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ ও দুপুরের খাবার দেওয়া হয় ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..