নারায়ণগঞ্জ জেলার বন্দর থানা পুলিশ বিভিন্ন ওয়ারেন্টে ২ নারীসহ ৭ পলাতক আসামীকে গ্রেফতার করেছে। ধৃতরা হলো বন্দর কবরস্থান রোড এলাকার রাকিব প্রধানের স্ত্রী রিমা আক্তার (২৪)। তিনি বন্দর থানার দায়েরকৃত ২১(৮)২৪ নং নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্টভূক্ত আসামী। বন্দর থানার ২নং মাধবপাশা এলাকার খোকন মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী পারভেজ হাসান (৩২)। নবীগঞ্জ বাগবাড়ী এলাকার শাহ আলী মিয়ার স্ত্রী জোস্না বেগম (৩৮) সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী। একই এলাকার মৃত খোরশেদ মিয়ার ছেলে রফিকুল (৪২) সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী। দড়ি সোনাকান্দা এলাকার গোলাপ মিয়ার ছেলে
রিফাত (২৩) জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী। বন্দর শাহী মসজিদ এলাকার সানোয়ার হোসেন মিয়ার ছেলে জীবন (৪৫) ফতুল্লা থানার ৪৩(১)২০ নং মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ও চাপাতলী এলাকার মৃত আশেক আলী মিয়ার ছেলে শাখাওয়াত হোসেন (৩০) সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী।
২০ জানুয়ারী মঙ্গলবার দুপুরে তাদেরকে পৃথক ওয়ারেন্টে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গতকাল সোমবার রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।
আপনার মন্তব্য প্রদান করুন...