নারায়ণগঞ্জ মহানগর বন্দর ২০ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ১৫ সেপ্টেম্বর সোমবার বাদ মাগরিব উক্ত ওয়ার্ডের সোনাকান্দা ওয়াসাস্থ স্থানীয় কার্যালয়ে
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বন্দরের বিএনপি নেতা ও সাবেক দুই কাউন্সিলর গোলাম নবী মুরাদ ও আবুল কাওসার আশার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়েছে।
২০ নং ওয়ার্ড বিএনপির নেতা আমিনুল ইসলাম শাহিন’র সভাপতিত্বে মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর তারেক জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক ও সাবেক মহানগর বিএনপি’র শিশু বিষয়ক সম্পাদক, ২০ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন স্বপন।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, বিএনপি নেতা সাঈদ পারভেজ, আনোয়ার হোসেন কুসুম, খোকন মৃধা মো. আরমান মৃধা, হাসান মৃধা প্রমুখ।
দোয়া মাহফিল পরিচালনায় সহযোগিতা করেন, ইয়া নবী সাঞ্জু সাইদুল আমিদ, সোহাম মৃধা, সালু, ভুট্টু, ইফরান, বায়জিদ।
সোনাকান্দা বড় মসজিদের ইমাম মাওলানা হাফেজ রায়হান সকলের আশু আরোগ্য কামনায়, দেশ ও জাতির কল্যাণ ও সকল কবরবাসীর মাগফেরাতে কামনায় দোয়া করেন।
উক্ত দোয়া মাহফিলে বিএনপি’র নেতৃবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য প্রদান করুন...