মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কামরুজ্জামান এমপি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন- নুর মোহাম্মদ রূপগঞ্জে যৌথবাহিনীর অভিযানে দুইটি শুটার পাইপগান উদ্ধার রূপগঞ্জের ব্রাইট শিশু কানন হাই স্কুলে দুর্ধর্ষ চুরি রূপগঞ্জে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ নবনির্বাচিত এমপি কামরুলকে অভিনন্দন ব্যবসায়ী- জুসেক মিয়া ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকের ওপর বর্বরোচিত হামলা, নির্যাতনের প্রতিবাদ ও মানববন্ধন ধানের শীষের প্রার্থী কামরুলের লিফলেট বিতরণ করলেন- দিলোয়ার হোসাইন রূপগঞ্জে দাঁড়িপাল্লা প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে আগুনের প্রতিবাদে সংবাদ সম্মেলন রূপগঞ্জে বিএনপির সমাবেশ ও গণমিছিলে মানুষের ঢল ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা ইসির

রূপগঞ্জের ব্রাইট শিশু কানন হাই স্কুলে দুর্ধর্ষ চুরি

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ১৪ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন

মো. আবু কাওছার মিঠু রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের খামারপাড়া এলাকায় অবস্থিত ব্রাইট শিশু কানন হাই স্কুলের অফিস কক্ষের তালা ভেঙে আলমারি থেকে নগদ এক লাখ ২৭ হাজার টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে গেছে দুর্বৃত্তরা।

জানা গেছে, রোববার গভীর রাতে কোনো এক সময়ে এ চুরির ঘটনা ঘটে। সোমবার সকালে স্কুলের সহকারী শিক্ষক অনিক রহমান বিদ্যালয়ে এসে অফিস কক্ষের তালা ভাঙা দেখতে পান। পরে তিনি বিষয়টি প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষকদের জানান।

স্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, অফিস কক্ষে ঢুকে দেখা যায় সবকিছু তছনছ হয়ে রয়েছে। আলমারি ভেঙে গুরুত্বপূর্ণ ফাইলপত্র, টাই-ব্যাজ, খাতা ও ডায়েরি বিক্রির টাকা এবং শিক্ষার্থীদের ভর্তি ফিসহ মোট এক লাখ ২৭ হাজার টাকা নিয়ে গেছে চোরেরা। তিনি জানান, এতে প্রতিষ্ঠানের প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

তিনি আরো বলেন, ঘটনাটি পরিকল্পিত হতে পারে বলে তাদের সন্দেহ। কারণ নির্দিষ্ট কক্ষ ও আলমারি লক্ষ্য করে ভাঙচুর করা হয়েছে।

এ বিষয়ে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ সবজেল হোসেন বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।

ঘটনার পর স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে এমন চুরির ঘটনায় নিরাপত্তা জোরদারের দাবি উঠেছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..