রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পুঠিয়া বাসস্ট্যান্ডে যাত্রী ছাউনি নির্মাণ শুরু, যাত্রীদের স্বস্তি তেঁতুলিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বন্দর থানায় ১ মে থেকে জাতীয় গণমাধ্যম সপ্তাহ পালন ও র‌্যালি রূপগঞ্জে মাদক কারবারিদের হামলায় আহত মৎস্য খামারির মৃত্যু রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করণ অভিযান লন্ডন নির্বাচনে নারায়ণগঞ্জের কৃতি সন্তান নজরুল ইসলাম, প্রবাসে নতুন আশার আলো কানাডা প্রবাসী মোমিনুল হককে প্রাণে মেরে ফেলার হুমকি, থানায় জিডি রূপগঞ্জে বালু নদের কেওঢালা সেতু নির্মাণ কাজের উদ্বোধন রূপগঞ্জে জমিতে কাজ করতে বাধা-প্রাণনাশের হুমকির অভিযোগ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন

রূপগঞ্জে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর এর দাবীতে বিক্ষোভ সমাবেশ

মো. আবু কাওছার মিঠু / ৫১২ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৩ অপরাহ্ন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে জুলাই সনদ বাস্তবায়ন ও  পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন দেওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে রূপগঞ্জ উপজেলা শাখা। কর্মসূচি থেকে তাদের দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতারা।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ৪ টা থেকে সন্ধ্যা পর্যন্ত ভুলতা বাস স্ট্যান্ড জামে মসজিদ প্রাঙ্গনে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা ও উপজেলা নেতৃবৃন্দ। এরপর বিক্ষোভ মিছিলটি ঢাকা সিলেট মহাসড়কের ভুলতা গাউছিয়া গোল চত্বর থেকে সাওঘাট ও সেখান থেকে ভুলতা গোলচত্ত্বরে এসে শেষ হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান। তিনি বলেন, জুলাই বিপ্লবের শিক্ষা হচ্ছে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ার। একনায়কতন্ত্র ও ফ্যাসিবাদমুক্ত শাসন ব্যবস্থা গড়ে তোলার জন্য প্রোপরশনার রিপ্রেজেন্টেশন পদ্ধতিতে (PR)জাতীয় নির্বাচন অনুষ্ঠান আবশ্যক।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ হাফিজুর রহমান বলেন, বাংলাদেশের মানুষ আর ফ্যাসিবাদী কাঠামোয় ফিরে যেতে চায় না, আর কোনো স্বৈরশাসক কিংবা একনায়ক দেখতে চায় না। আমি ড্যামি কিংবা দিনের ভোট রাতে করার মতো নাটক দেখতে চায়না। এই সব অপশাসন ও দুঃশাসন বন্ধ করতে অবশ্যই জুলাই সনদকে আইনি ভিত্তি প্রদান করে এই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে হবে।

রূপগঞ্জ উপজেলা উত্তরের আমীর মাহফুজুল ইসলাম আবদুল মজিদ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা, নারায়ণগঞ্জ জেলা কর্ম পরিষদ সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী খান, এডভোকেট ইসরাফিল হোসাইন, মাওলানা ফারুক আহমাদ, মোহাম্মদ হানিফ ভূঁঞা, খাইরুল ইসলাম, আনিসুর রহমান প্রমূখ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..